,

তামিম ফিরেছেন সুখবর নিয়ে

news-image

স্পোর্টস ডেস্ক : লাগছে না অস্ত্রোপচার। পর্যাপ্ত বিশ্রামেই সুস্থ হয়ে উঠবেন তামিম ইকবাল। এশিয়া কাপ শুরু করেছিলেন পুরনো চোটের ব্যথা নিয়ে। সেই চোটে আবার ব্যথা পান এবারের এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে আসরের প্রথম ম্যাচেই। ব্যথা পেয়ে যেতে হয় হাসপাতালে।

এরপর ব্যান্ডেজ করা আঙুল নিয়ে ব্যাটিং করতে নেমে যান দলের প্রয়োজনে। তবে ছিটকে যেতে হয় এশিয়া কাপ থেকে। খেলা হয়নি আর কোনও ম্যাচ। দুঃখ নিয়ে ফিরে আসতে হয় দেশে।

এরপর ডাক্তার দেখাতে ২৭ সেপ্টেম্বর পাড়ি দেন লন্ডনে। ডাক্তার দেখিয়ে রোববার ফেরেন দেশে।
গতকাল বিকেলে কাতার ওয়েজের একটি ফ্লাইটে দেশে ফিরে দেশসেরা এই ওপেনার গণমাধ্যমকে জানান নিজের সবশেষ অবস্থা সম্পর্কে।

তামিম বলেন, আপাতত কোনও অস্ত্রোপচারের আভাস দেননি ডাক্তার। সুস্থ হতে প্রয়োজন ৭ থেকে ৮ সপ্তাহের বিশ্রাম। তবে ৫ সপ্তাহ পরে দেখা করে নিজের অবস্থা জানাতে বলেছেন ডাক্তার। তখন বলা যাবে মাঠে নামতে কত সময় লাগতে পারে।

এর মানে আগামী ৫০ দিনের মতো মাঠের বাইরে থাকতে হচ্ছে এই ওপেনারকে। তাতে নিশ্চিতভাবে মিস করবেন ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজ। মিস হতে পারে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ সিরিজও। যদিও এটি এখনও নিশ্চিত নয়।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর