নেইমারের জোড়া গোলে পিএসজির রেকর্ড ছোঁয়া জয়

news-image

স্পোর্টস ডেস্ক: লিগ ওয়ানে প্যারিস সেন্ত জার্মেইর দাপট চলছেই। শনিবার নেইমারের জোড়া গোলে নাইসকে হারিয়ে ফ্রান্সের শীর্ষ ফুটবল প্রতিযোগিতায় ৮২ বছরের রেকর্ড স্পর্শ করল পিএসজি।

অ্যালিয়াঞ্জ রিভেইরাতে ৩-০ গোলে জিতেছে ফরাসি চ্যাম্পিয়নরা। নতুন মৌসুমে প্রথম ৮ ম্যাচে শতভাগ সাফল্য তাদের। ১৯৩৬-৩৭ মৌসুমে অলিম্পিক লিলইসের পর মৌসুমের প্রথম ৮ ম্যাচ জেতার কৃতিত্ব গড়ল পিএসজি। পরের ম্যাচ জিতলেই রেকর্ডটা একার করে নেবে থোমাস টুখেলের শিষ্যরা।

১১ মিনিটে আনহেল দি মারিয়া গোলমুখ খুলতে পারতেন। কিন্তু নাইসের গোলপোস্ট তাকে লক্ষ্যভ্রষ্ট করে। ২২ মিনিটে ঠাণ্ডা মাথায় বাঁকানো শটে ১-০ করেন নেইমার।

ক্রিস্টোফার এনকুনকো ব্যবধান দ্বিগুণ করেন ৪৬ মিনিটে। এক ঘণ্টা হওয়ার আগেই নেইমারকে কনুই দিয়ে গুতো মারায় দ্বিতীয় হলুদ কার্ড দেখেন উইলিয়ান কিপ্রিয়েন। ১০ জনের নাইস রক্ষণে জোর দিলেও ইনজুরি সময়ের দ্বিতীয় মিনিটে কাইলিয়ান এমবাপের অ্যাসিস্টে নিজের দ্বিতীয় গোল করেন নেইমার।

এই জয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী সেইন্ত এতিয়েন্নের চেয়ে ৯ পয়েন্টে এগিয়ে পিএসজি। ৮ ম্যাচে তারা পেয়েছে ২৪ পয়েন্ট। গোল ডটকম

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত