হাসপাতালে শয্যাশায়ী বাবাকে আগলে রাখছে আলাইনা!

news-image

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে হঠাৎ করেই ঘোষণা আসে খেলছেন না বাংলাদেশ দলের অন্যতম শক্তি সাবিক আল হাসান। দীর্ঘদিন থেকে বয়ে বেড়ানো হাতের আঙুলের ব্যথা আর সইতে পারছিলেন না। তাই সেদিনই ফিরে আসেন বাংলাদেশে।

কথা ছিল মার্কিন যুক্তরাষ্ট্র বা লন্ডনে অস্ত্রোপচারের জন্য যাবেন শিগগির। কিন্তু ব্যথা এতটাই বেড়ে যায় যে বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি হন সাকিব। আঙুলে প্রায় পচন ধরে যাওয়া অবস্থা। চিকিৎসকরা আঙুল থেকে প্রায় ৭০ মিলিগ্রাম পুঁজ বের করেন।

শুক্রবার নিজের অবস্থা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের নিজের ভ্যারিফাইড পেজ থেকে একটি ছবি পোস্ট করেন সাকিব। ছবিতে দেখা যায় হাসপাতালের বিছানায় শুয়ে আছেন তিনি, তার বাঁহাতে ব্যান্ডেজ এবং তা ঝুলিয়ে রাখা হয়েছে।

শনিবার (২৯ সেপ্টেম্বর) সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির আরেকটি ছবি পোস্ট করেন, যেখানে বাবার কাছে শুয়ে আছে ছোট্ট আলাইনা হাসান অব্রি। মেয়ে বাবাকে এতটাই ভালোবাসে যে কিছুতেই একা ছেড়ে যেতে চাচ্ছে না, যাতে চিকিৎসকরা তার বাবাকে ব্যথা (ইনজেকশন) না দিতে পারেন।

ছবির ক্যাপশনে শিশির লেখেন, ‘সে তাকে যেতে দেবে না। ডাক্তারদের কিছুতেই কাছে আসতে দেবে না যাতে তার বাবাকে তারা ব্যথা দিতে না পারে, সে এমনই সুরক্ষাদাত্রী মেয়ে। তার মন কাঁদছে। ডাক্তারদের দূরে রাখতে এখানেই ঘুমাবে।’

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত