সালাহরটা নয়, আমার গোলটাই সেরা: রোনালদো

news-image

স্পোর্টস ডেস্ক : গ্যারেথ বেল, লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো- কেউই পারলেন না। সবাইকে অবাক করে এগিয়ে যান মোহাম্মদ সালাহ। বিশ্ব ফুটবলের সব হেভিওয়েটদের পিছনে ফেলেই চলতি বছরের সেরা গোলের খেতাব পুসকাস সম্মান জিতে নেন মিশরের হয়ে খেলা লিভারপুলের এই ফুটবলার। ইংলিশ দলটির হয়ে গেল মৌসুমে যে অসাধারণ নৈপুণ্য দেখিয়েছিলেন সালাহ তাতে বিশ্ব ফুটবলে বিশেষ নজর পড়েছিল।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গেল আসরের ফাইনালে এখনও সবার চোখে লেগে রয়েছে রিয়াল মাদ্রিদের গ্যারেথ বেলের ওভারহেড কিক গোলটি। এগিয়ে ছিলেন জুভেন্টাসের বিপক্ষে রোনালদোর করা বাইসাইকেল কিকের গোলটিও।
যদিও সালাহ যেভাবে একাই অলরেডদের জার্সিতে এভারটনের বিপক্ষে গোলটি করেছিলেন আর তাতেই পুসকাস পুরস্কারের জন্য তাকে বেছে নিয়েছিলেন বিচারকরা।

গেলো সপ্তাহে পুরস্কার ঘোষণা করা হলেও এনিয়ে প্রথমবারের মতো মুখ খুলেন সিআর সেভেন। পর্তুগিজ ফরোয়ার্ড সালাহর গোলটির প্রশংসা করছেন ঠিকই। তবে নিজের গোলকেই এগিয়ে রেখেছেন। নিজের অফিসিয়াল ইন্সটাগ্রামে লাইভে এসে শুক্রবার রোনালদো বলেন, সালাহর গোলটি বেশ ভালোই ছিল। তবে আমার গোলটি ছিল উল্টো।
রোনালদো নিজের ফ্যানদের উদ্দেশ্যে আরও বলেন, আমার গোলটি হয়েছিল বাইসাইকেল কিকের মাধ্যমে। সেটা অসাধারণ ছিল। সবাই সত্যটা বলেন, কেউ মিথ্যে বলবেন না।

ফিফার পুসকাস সম্মান পাওয়ার ক্ষেত্রে বেল, মেসি, রোনালদোদের সঙ্গে সঙ্গে মনোনীত হয়েছিলেন রাশিয়ার ডেনিস চেরিশেভ, ফ্রান্সের বেঞ্জামিন পাভার্ড, পর্তুগালের রিকার্ডো কোয়ারেসমাও। সবাইকে পেছনে ফেলেই শিরোপাটি নিজের করে নেন সালাহ।

নিজের গোলকে সেরা উল্লেখ করে রোনালদো আরও বলেন, অবশ্যই আমারটা সেরা ছিল। যদিও আমি হতাশ নই। কখনও তুমি জয় পাবা। কখনও হারতে হবে। গত ১৫ বছর আমি আমার সেরাটা দিয়েছি। আমি অনেক খুশি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত