,

এশিয়া কাপের সেরা একাদশে মুশফিক-মোস্তাফিজ

news-image

স্পোর্টস ডেস্ক: সদ্য শেষ হয়েছে এশিয়া কাপ। টানটান উত্তেজনার ম্যাচে ভারতের বিপক্ষে হেরে শিরোপা বঞ্চিত হয়েছে টাইগাররা। পুরো টুর্নামেন্টে বাংলাদেশের হয়ে নজর কেড়েছেন মুশফিক-মোস্তাফিজ। তাইতো এশিয়া কাপের সেরা একাদশে জায়গা করে নিলেন এই দুই টাইগার। তাই এক ঝলকে দেখে নেওয়া যাক এশিয়া কাপের সেরা একাদশঃ

রোহিত শর্মা: সন্দেহ নেই এবারের এশিয়া কাপে ভারতীয় অধিনায়ক অন্যতম সেরা ওপেনার। ব্যাট হাতে অসাধারণ ফর্মে রয়েছেন রোহিত। একশোর উপরে গড়ে রান করেছেন ৩১৭।

শিখর ধাওয়ান: রোহিতের জুটি হিসেবে শিখরকেই বেছে নিতে হবে। গত ইংল্যান্ড সফরে তেমন কিছু করতে না পারলেও এশিয়া কাপে নিজের জাত চিনিয়ে দিয়েছেন। ৫ ম্যাচে ৩৪২ রান করেছেন শিখর। স্ট্রাইক রেট ১০২।

মুশফিকুর রহিম: তিন নম্বর জায়গাটি নিশ্চিত ভাবে থাকবে এই বাংলাদেশি ক্রিকেটার। মিডল অর্ডারে তার খেলা নজর কেড়েছে বার বার। ৬০ এর উপর গড়ে করেছেন ৩০২ রান।

শোয়েব মালিক: এর পরই আসুক পাকিস্তানের এই সাবেক অধিনায়ক। এশিয়া কাপে বেশ ভালই ধারাবাহিকতা দেখা গিয়েছে শোয়েবের মধ্যে। অনেক ম্যাচে একা লড়াই করেছেন। টুর্নামেন্টে তার রানের গড় ৭০.৩৩।

হাসমাতুল্লাহ সিদ্দিকি: বছর তেইশের এই আফগান মিডল অর্ডার ব্যাটসম্যানটি বেশ নজর কেড়েছেন এবার। পাঁচ ম্যাচে ২৬৩ রান করেছেন। গড় ৬৫.৭৫।

কেদার যাদব: ভারতের এই অলরাউন্ডারটির পারফরর্ম্যান্স বেশ চমকপ্রদ। বিশেষ করে বল হাতে তো ব্যাটসম্যানদের ঘাবড়ে দিয়েছেন। ব্যাটিং হাতটাও বেশ।

মোহম্মদ নবি: বছর তেত্রিশের এই আফগান ক্রিকেটারটি কিন্তু ভালই চমক দেখিয়েছেন। ব্যাটের পাশাপাশি বল হাতেও ভাল পারফর্ম করেছেন। এই অলরাউন্ডারটিকে সেরাদের দলে রাখতেই হবে।

রশিদ খান: নামটাই যেন বিস্ময় তৈরি করেছে। আইপিএল থেকে বিস্ময় শুরু হয়েছিল, এশিয়া কাপেও তার ঝলক দেখা গেল। ১০ উইকেট নিয়ে এশিয়া কাপে আফগানিস্তানের সেরা বেলার তিনিই।

কুলদীপ যাদব: ভারতের এই চ্যায়নাম্যান বোলারটি কিন্তু আগামী দিনে আরও ভয়ঙ্কর হয়ে উঠবেন। দশ উইকেট নিয়ে নজর কেড়েছেন এশিয়া কাপেও।

জাসপ্রীত বুমরা: বুমরার বোলিং বৈচিত্র তাকে বিশ্বের সেরা বোলারের মর্যাদা দিয়েছে। মাঝে কিছু দিন চোটের জন্য দলের বাইরে ছিলেন। ফিরে এসেই চমক দেখিয়েছেন।

মোস্তাফিজুর রহমান: টাইগার এই বাঁহাতি ক্রমেই নিজেকে পরিণত করে তুলেছেন। এশিয়া কাপেও নজর কেড়েছেন। ভারতের বিরুদ্ধে ফাইনালে দশ ওভারে মাত্র ৩৮ রান খরচ করে তুলে নিয়েছিলেন দুই উইকেট।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর