রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বার্সেলোনায় কাতালান বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

news-image

আন্তর্জাতিক ডেস্ক: স্পেনের কাতালোনিয়ার বিশ্বজনীন রাজধানী বার্সেলোনায় বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। কাতালান বিচ্ছিন্নতাবাদীরা পুলিশের বেতন বৃদ্ধির পক্ষে মিছিলকারীদের বিরুদ্ধে বিক্ষোভ বের করলে এই ঘটনা ঘটে।

শনিবার পুলিশের পক্ষে মিছিলকারী এক ব্যক্তির ওপর কাতালান বিচ্ছিন্নতাবাদীরা রক্তবেগুনী রঙ ছুড়লে কাতালান পুলিশকর্মীরা তাদের বিক্ষোভে বাঁধা দেয়। এতে করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

ছবি: এপি
পুলিশ সদস্যরা বিচ্ছিন্নতাবাদীদের পিছু হটাতে লাঠি ব্যবহার করে।

আগামী সোমবার কাতালোনিয়ার স্বাধীনতার দাবিতে গণভোটের একবছর পূর্তি। এর আগ দিয়ে অঞ্চলজুড়ে তীব্র উত্তেজনা বিরাজ করছে। উল্লেখ্য, নিরাপত্তাবাহিনীর সঙ্গে ভোটারদের সংঘর্ষের ঘটনা ঘটলে গত বছর গণভোটটি বিঘ্নিত হয়। -এপি