,

চিরদিন ‘নট আউট’ থাকবেন হিউজ!

868c58476204dd51a0e419d1ae4f76a9-Phillip-Hughesক্রীড়া ডেস্ক :ফিলিপ হিউজের শেষ ম্যাচের স্কোরকার্ডটি সংশোধন করল ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। যাতে করে চিরদিন ৬৩ রানে নট আউট থাকতে পারবেন হিউজ। এর আগে বাউন্সারের আঘাতে মাঠ ছেড়ে বেরিয়ে আসার পর শেফিল্ড শিল্ডের সেই ম্যাচের স্কোরকার্ডে হিউজের নামের পাশে লেখা হয়েছিল ‘রিটায়ার্ড হার্ট’।

‘রিটায়ার্ড হার্ট’ হলে ব্যাটসম্যানদের নট আউট ধরা হয় না। এতে ব্যাটসম্যানদের গড়েও পরিবর্তন আসে। কিন্তু সেই ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়, হিউজের পর আর কোনো ব্যাটসম্যান খেলতেও নামেননি। এ কারণে অফিশিয়াল স্কোরকার্ড এর পর সংশোধন করে তাঁকে নট আউট দেখানো হয়। সিএর প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড বলেছেন, ‘মনে হতে পারে এটা সামান্য ব্যাপার, কিন্তু আমাদের কাছে এটা অনেক গুরুত্বপূর্ণ একটা পার্থক্য। ফিলিপ আজীবন ৬৩-তে নট আউট থাকবে।’

এটা অবশ্যই গুরুত্বপূর্ণ একটি পরিবর্তন। হিউজের ক্যারিয়ারের সর্বোচ্চ ইনিংসগুলোও নট আউটের। ফার্স্ট ক্লাস ক্রিকেটে তাঁর সর্বোচ্চ স্কোর অপরাজিত ২৪৩, ওয়ানডেতে অপরাজিত ১৩৮, টি-টোয়েন্টিতে (আন্তর্জাতিক নয় এমন ম্যাচে) অপরাজিত ৮৭, লিস ‘এ’ ম্যাচে (আন্তর্জাতিক নয় এমন একদিনের ম্যাচ) অপরাজিত ২০২। এর সঙ্গে যুক্ত হলো জীবনের শেষ ইনিংসে অপরাজিত ৬৩। জীবনের ইনিংসে হয়তো তিনি পরাজিত, কিন্তু ক্রিকেট ইতিহাসের বইয়ে ‘অপরাজিত’ থেকে যাবেন হিউজ।

এদিকে হিউজের আজ জন্মদিন। এই দিনটি উপলক্ষে ভীষণ আবেগঘন একটি কলাম লিখেছেন অস্ট্রেলীয় অধিনায়ক মাইকেল ক্লার্ক। গত মঙ্গলবারের সেই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর থেকে হিউজকে স্মরণও করা হচ্ছে নানাভাবে। এর মধ্যে আছে এক মিনিটের বদলে ৬৩ সেকেন্ড নীরবতা পালন, ৬৩ ওভারের ম্যাচ খেলা, স্কুল ক্রিকেটে ব্যাটসম্যানদের ৬৩ রানে অপরাজিত থেকে মাঠ থেকে বেরিয়ে আসতে উদ্বুদ্ধ করা। সবই হিউজের সেই অপরাজিত ৬৩ স্মরণেই।

এ জাতীয় আরও খবর

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী