মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মৌসুমে প্রথম হারের স্বাদ পেল বায়ার্ন মিউনিখ

news-image

স্পোর্টস ডেস্ক : ন্দেসলিগায় এ মৌসুমে প্রথম হারের স্বাদ পেল বায়ার্ন মিউনিখ। শুক্রবার রাতে হার্থা বার্লিনের ঘরের মাঠে ২-০ গোলে হেরেছে নিকো কোভাচের শিষ্যরা।

ম্যাচের ২৩তম মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে হার্থা বার্লিনকে এগিয়ে দেন ভেদাদ ইবিসেভিচ। প্রথমার্ধের শেষ মিনিটে ডি-বক্সের মাঝামাঝি থেকে ডান পায়ের শটে ব্যবধান দ্বিগুণ করেন মিডফিল্ডার ওন্দ্রেই দুদা।

ছয় ম্যাচ থেকে চার জয় ও এক ড্র’তে ১৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে বায়ার্ন। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে দ্বিতীয় স্থানে আছে হার্থা বার্লিন।