,

পার্কে গেলেই কুড়িয়ে পাবেন হীরা!

news-image

ডেস্ক রিপোর্ট : সেখানে ২.৬৫ ক্যারেটের দামী ব্রাউন পেয়েছেন ভিক্টোরিয়া ব্রডস্কি নামের ওই তরুণী। বিশ্ববাজারে ২.৬৫ ক্যারেটের ওই হীরাটির আনুমানিক দাম প্রায় ৪৩ হাজার ৫০০ ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ৩৫ লাখ। ছুটিতে ওই তরুণী সপরিবারে ঘুরতে গিয়েছিলেন ক্রাটার অব ডায়মন্ড স্টেট পার্কে। ঘুরতে ঘুরতে পার্কের মধ্যে হঠাৎই নজরে পড়ে একটি চকচকে জিনিস।

কৌতূহলবশত সেটিকে হাতে তুলে নেন ওই তরুণী। দেখেন উজ্জ্বল বাদামি রঙের একটা পুঁতি গোছের কিছু। প্রথমে তিনি ভেবেছিলেন, এটা হয়তো নেহাতই একটা কাচের টুকরা। তবুও সেটাকে জামার পকেটে ভরে নেন তিনি।

পার্কে পরিবারের সঙ্গে ঘণ্টাখানেক সময় কাটিয়ে সেখান থেকে বেরিয়ে আসেন। কী মনে করে সেটিকে নিয়ে কাছের একটি ডায়মন্ড ডিসকভারি সেন্টারে যান ওই তরুণী।

পরীক্ষা করে জানা যায়, তরুণীর পাওয়া সেই উজ্জ্বল বাদামি রঙের জিনিসটা কোনো পুঁতি বা কাচের টুকরা নয়, আস্ত একটা হীরা। দুষ্প্রাপ্য বাদামি হীরা।

‘ক্রাটার অব ডায়মন্ড স্টেট পার্ক’ পৃথিবীর একমাত্র পার্ক যেখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এমনই অনেক হীরা। এই পার্কের মোট এলাকা প্রায় ৯০০ একর।

ওই পার্ক থেকে হীরা কুড়িয়ে পাওয়ার ঘটনা এই প্রথম নয়। এ বছরের মার্চেই এখান থেকেই প্রায় সাড়ে ৭ ক্যারেটের হীরা খুঁজে পায় এক কিশোরী। সূত্র : পরিবর্তন

এ জাতীয় আরও খবর

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির