,

চমক জাগিয়ে ওপেনিংয়ে মেহেদী হাসান মিরাজ

news-image

স্পোর্টস ডেস্ক: মাশরাফি বিন মর্তুজা আগেই জানিয়েছিলেন ওপেনিংয়ে একটা চমক দেখা যাবে। এমনকি জ্বল্পন-কল্পনা শুরু হয়েছিল মাশরাফি নিজেও ইনিংস ওপেন করতে পারেন।

চমকটা শেষ পর্যন্ত দেখিয়ে দিলেন তিনি। লিটন দাসের সঙ্গে মেহেদী হাসান মিরাজকেই ইনিংস ওপেন করিয়ে দিলেন অধিনায়ক মাশরাফি এবং টিম ম্যানেজমেন্ট। নিয়মিতই সাত নম্বরে ব্যাট করতে দেখা যায় মিরাজকে। এবার লিটন কুমার দাসের সঙ্গে ভারতের বিপক্ষে ব্যাট হাতে মাঠে নেমে গেলেন তরুণ উদীয়মান ক্রিকেটার মিরাজ। এই প্রথম জাতীয় দলে ওপেনিং করলেন মিরাজ।

এমনিতে ওপেনিংয়ে এই এশিয়া কাপে দারুণ সমস্যা বাংলাদেশের। তামিম ইকবাল নেই। ইনজুরিতে ছিটকে গেছেন আগেই। লিটন কুমার দাসের সঙ্গে ওপেনার হিসেবে খেলার সুযোগ পেয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। কিন্তু শেষ পর্যন্ত তিনি সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হলেন। দলে নেয়া হলো সৌম্য সরকারকে। আগের ম্যাচে তাকে ওপেনিংয়ে আনার পর শূন্য রানে বিদায় নিয়েছিলেন।

এদিকে দলে নেই সাকিব আল হাসান। তার পরিবর্তে আগের ম্যাচে নেয়া হয়েছিল মুমিনুল হককে। কিন্তু মুমিনুলও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। এ কারণে তাকে বসিয়ে রেখে দলে নেয়া হয়েছে স্পিনার নাজমুল ইসলাম অপুকে।

মুমিনুল না থাকায়, ব্যাটিং অর্ডারে একটা গ্যাপ তৈরি হয়ে গেছে। সেটা পূরণ করার লক্ষ্যেই হয়তো বা মিরাজকে ওপেনিংয়ে আনা হয়েছে। হয়তো বা সৌম্য সরকারকে খেলানো হবে ওয়ান ডাউনে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে