,

৪৭ আরোহী নিয়ে মাঝ সমুদ্রে বিমান

news-image

আন্তর্জাতিক ডেস্ক: বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল বিমানটির। কিন্তু আচমকাই নামতে শুরু করে মাঝ সমুদ্রে। যাত্রীরাও বুঝতে পারছিলেন না ঠিক কী হতে চলেছে। কেউ কিছু বুঝে ওঠার আগেই ডুবতে শুরু করে বিমান। তবে অল্পের জন্য শেষরক্ষা পেলেন বিমানের আরোহীরা।

শুক্রবার সাউথ প্যাসিফিকের ছোট দেশ মাইক্রোনেশিয়ায় ওই দুর্ঘটনা ঘটেছে। এয়ার নিউগিনির বিমানটি বিমান বন্দর থেকে উড্ডয়নের পর মাঝ নদীতে নেমে যায়।

মাইক্রোনেশিয়ার ওয়েনোর চুক বিমানবন্দরের মহাব্যবস্থাপক জিমি ইমিলিও বলেন, বিমানবন্দরের এক রানওয়েতে নামার কথা ছিল বিমানটির। কিন্তু তার পরিবর্তে এটি সাগরে নেমে যায়।

স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার দিকে ওই দুর্ঘটনা ঘটেছে। বিমানটিতে ৩৬ যাত্রী ও ১১ জন ক্রু ছিলেন। প্রত্যেককেই ছোট নৌকায় করে উদ্ধার করা সম্ভব হয়েছে। যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। তবে কেউ গুরুতর আঘাত পাননি।

এয়ার নিউগিনির তরফ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, আবহাওয়া খুবই খারাপ ছিল। ভারী বৃষ্টিপাতের কারণে ওই দুর্ঘটনা ঘটেছে।

এক যাত্রী জানিয়েছেন, বিমানের একটি ছিদ্র দিয়ে পানি ঢুকতে শুরু করেছিল। উদ্ধারকারী দল পৌঁছানোর আগে কোমর পর্যন্ত পানি জমে গিয়েছিল কেবিনের মধ্যে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে