,

নাইজেরিয়ায় মসজিদে বোমা হামলায় নিহত ১২০, আহত ২৭০

52406_maiআন্তর্জাতিক ডেস্ক :নাইজেরিয়ার কানো শহরের কেন্দ্রীয় মসজিদের বাইরে দুটি বড় ধরনের আত্মঘাতী বোমা বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ১২০ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন ২৭০ জন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। এমির’স প্যালেস মসজিদে জুমার নামাজ আদায়ের জন্য ধর্মপ্রাণ মুসল্লিরা যখন সমবেত হচ্ছিলেন, সে সময় ন্যাক্কারজনক এ হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, তারা গুলির শব্দও শুনেছেন। কিন্তু, বন্দুকধারীকে দেখতে পাননি তারা। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি ও আল-জাজিরা। এখন পর্যন্ত কোন জঙ্গি সংগঠন হামলার দায় স্বীকার করেনি। ধারণা করা হচ্ছে, কট্টরপন্থী সংগঠন বোকো হারাম এ হামলা চালিয়েছে। এদিকে এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। যুক্তরাষ্ট্রও কড়া ভাষায় এ হামলার সমালোচনা করেছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ