,

অকালে চলে গেলেন বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ লম্বা ব্যক্তি

news-image

অনলাইন ডেস্ক : এতটাই লম্বা ছিলেন তিনি। ৮ ফুট উচ্চতা। শুনলে অবাক লাগে। কিন্তু এটাই তো সত্য। আর ছিলেন বলতে হচ্ছে কারণ তিনি আর নেই। মাত্র ৩৩ বছর বয়সেই চলে গেলেন সাবা জব্বর হাদি।

এমন সুবিশাল উচ্চতা নিয়ে তাকে ৩৩ বছর ধরে ভুগতে হয়েছে। শুরু থেকেই নানা শারীরিক সমস্যায় ছিলেন তিনি। আর তার বেশির ভাগটাই এমন অস্বাভাবিক উচ্চতার জন্য। শেষ পর্যায় এসে গুরুতর হার্টের সমস্যায় কাবু হয়ে পড়েছিলেন সাবা জব্বর।

ইরাকের সবচেয়ে লম্বা ব্যক্তি হিসেবে তিনি বিশ্ববাসীর কাছে পরিচিত ছিলেন। উচ্চতা ৭.৯৪ ফুট। তবে তিনিই বিশ্বের সবচেয়ে লম্বা ব্যক্তি নন। উচ্চতার বিচারে তুরস্কের সুলতান কোসেনের পর দ্বিতীয় ছিলেন তিনি। জব্বরের থেকে তিনি প্রায় দেড় ইঞ্চি মতো বেশি লম্বা।

বিয়ে করতে চেয়েছিলেন। কিন্তু এমন অস্বাভাবিক উচ্চতার মানুষকে কেউ জীবনসঙ্গী হিসেবে পেতে চাননি। তাই শেষমেশ আর জব্বরের বিয়ে করার সাধটুকু পূরণ হয়নি। সেই নিয়ে আক্ষেপের কথাও বলেছিলেন এক সাক্ষাৎকারে।

সম্প্রতি থাইরয়েড সার্জারির জন্য ভারতে এসেছিলেন জব্বর হাদি। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন। প্রাথমিকভাবে তার মৃত্যুর কারণ হিসেবে হার্ট অ্যাটাক-কে দায়ী করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর