,

বাবরি মসজিদের জমি হুকুম দখলের অনুমতি

news-image

অনলাই্ন ডেস্ক : বাবরি মসজিদের জমি হুকুম দখল করতে ভারত সরকারকে অনুমতি দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। এ সংক্রান্ত একটি রুলিংয়ের পক্ষে রায় দেয়ায় বিরোধপূর্ণ মসজিদটি জমি হুকুম দখলের অনুমতি পেল ভারত সরকার। বিবিসি বাংলা।

এই রায়ের মাধ্যমে উত্তর প্রদেশের অযোধ্যায় বাবরি মসজিদ-রাম জন্মভূমি বিবাদ নিয়ে মামলার জট খুলে গেল।

১৯৯২ সালের ৬ই ডিসেম্বর সপ্তদশ শতকে তৈরি ঐতিহাসিক স্থাপনা বাবরি মসজিদ ভেঙ্গে ফেলেছিল উন্মত্ত হিন্দু জনতা। এ ঘটনার পর ভারতে যে সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে পড়ে তাতে নিহত হয় প্রায় ২০০০ মানুষ।
বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে তার সাথে বাবরি মসজিদ মামলার একটা যোগাযোগ রয়েছে।

সুপ্রিম কোর্ট তার রায়ে বলছে, ইসলাম ধর্মে উপাসনার জন্য মসজিদ অত্যাবশ্যকীয় কিনা তার ওপর আগের এক আদালত ১৯৯৪ সালে যে রায় দিয়েছিল সেটা তারা বিবেচনা করবে না।

এখন মসজিদটির ওপর রাম মন্দির নির্মাণ করা যাবে কি না সেই সিদ্ধান্তের ওপর বৃহস্পতিবারের রায়ের একটা গুরুত্বপূর্ণ প্রভাব পড়বে বলে স্থানীয় সংবাদমাধ্যমের খবর বলা হচ্ছে।

সুপ্রিম কোর্টের এই রায়ের পর বাবরি মসজিদ সংক্রান্ত মূল মামলার শুনানি অক্টোবরের শেষ নাগাদ শুরু হবে বলে জানা যাচ্ছে।

ক্ষমতাসীন দল বিজেপি এর আগে বলেছে যে বাবরি মসজিদের জায়গাতেই তারা রাম মন্দির নির্মাণ করবে।

আগামী বছর এপ্রিল বা মে মাসে ভারতের সাধারণ নির্বাচনের আগেই যদি মূল মামলার রায় হয়ে যায় সেটা বিজেপির জন্য রাজনৈতিক সুফল বয়ে আনবে বলে বিশ্লেষকরা মনে করছেন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর