,

সীমান্তে ব্যাপক সংঘর্ষে ৭ পাক সেনা নিহত

news-image

আন্তর্জাতিক ডেস্ক: জঙ্গি নিধনে উঠে পড়ে লেগেছে পাকিস্তান সেনাবাহিনী। পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে হঠাৎ করেই আক্রমণ চালায় পাকসেনারা। সেখানে একেবারে গোপন ঘাঁটিতে হানা দেয় সেনাবাহিনীর একটি বিশেষ দল।

দু’পক্ষের সংঘর্ষে মৃত্যু হয়েছে সেনাবাহিনীর সাত সদস্যের। অপরদিকে নয় জঙ্গি নিহত হয়েছে। খাইবার-পাখতুনখাওয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তান জেলার ঘারলামাই এবং স্পেরা কুনার আলগাদ এলাকায় আক্রমণ চালায় পাক সেনারা। জঙ্গি-সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে পুরো এলাকা।

পাকিস্তান সেনাবাহিনী সূত্র জানিয়েছে, সীমান্ত এলাকায় গোপনে ঘাঁটি তৈরি করেছে জঙ্গিরা। আর সেখানে চলছে জঙ্গি কার্যকলাপও। সেই খবর গোপন সূত্রে এসে পৌঁছেছে পাকিস্তান সেনাবাহিনীর কাছে। পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে জঙ্গিদের ডেরায় অতর্কিত আক্রমণ চালিয়েছে সেনাবাহিনীর বিশেষ দলটি।

প্রথমে সেখানে পৌঁছেই তল্লাশি শুরু হয়। কিন্তু গোপন এই ডেরায় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়েই গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় নিরাপত্তাবাহিনীর সদস্যরাও। জঙ্গিদের গুলিতে নিরাপত্তাবাহিনীর সাতজন প্রাণ হারায়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে