,

পথ দেখাচ্ছেন মুশফিক–মাহমুদউল্লাহ

0fbc93fa2c4560b50c10774210a088e3-Shakib-out-3ক্রীড়া ডেস্ক :মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ ওয়ানডেতে টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ৩২ রানে ৪ উইকেট পড়ে যাওয়ার পর বিপর্যয় সামাল দিচ্ছে মু​শফিকুর রহিম-মাহমুদউল্লাহর পঞ্চম উইকেট জুটি। ৩০ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১১৮ রান।

মুশফিক-মাহমুদউল্লাহর অবিচ্ছিন্ন পঞ্চম উইকেট জুটিতে এসেছে ৮২ রান। ৫১ বল খেলে মুশফিক তুলে নিয়েছেন ক্যারিয়ারের ১৮তম ফিফটি। বাংলাদেশ দলের উইকেটরক্ষক অপরাজিত আছেন ৫৩ রানে। অপরাপ্রান্তে মাহমুদউল্লাহ ২৯ রানে।

১৪ রানে নেভিল মাদজিভার ভেতরে ঢোকা বলে এলবিডব্লিউর শিকার হয়ে ফিরেছেন এনামুল। গত ম্যাচে মাত্র পাঁচ রানের জন্য সেঞ্চুরি ফসকেছিল এনামুলের। আজ এই ডানহাতি ওপেনার করলেন ৫ রান! তামিম ফিরেছেন সলোমন মায়ারের বল তুলে মারতে গিয়ে। ফেরার আগে করলেন ১৬ রান। কিছুক্ষণ পর মাদজিভার বলে ফিরেছেন ইমরুল কায়েসও। ফেরার আগে তাঁর সংগ্রহ ৫ রান। মায়ারের বলে সাকিব আল হাসান ফিরেছেন মাত্র ১ রানে ।

প্রথম পাওয়ার প্লে তেমন কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। এ সময়ে উঠেছে মাত্র ৩০ রান, হারিয়েছে ১ উইকেট। শুরুতে বাংলাদেশের রানের চাকা ধীরগতিতে ঘুরলেও মুশফিক-মাহমুদউল্লাহর দৃঢ়তায় বাড়ছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ