,

মালদ্বীপের রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী প্রার্থীর জয়

news-image

অনলাইন ডেস্ক: মালদ্বীপের রাষ্ট্রপতি নির্বাচনে আবদুল্লাহ ইয়েমেনকে হারিয়ে বিরোধী দলীয় প্রার্থী ইব্রাহিম মোহাম্মাদ সোলি জয়লাভ করেছেন। সোমবার সকালে ফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ৫৮.৩ ভাগ ভোট পেয়েছেন ইব্রাহিম মোহাম্মাদ সোলি।

রবিবার মালদ্বীপে রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ করা হয়। ২ লাখ ৬২ হাজার ভোটারের মধ্যে ভোট প্রদানের হার ছিল ৮৮ শতাংশ। ইব্রাহিম মোহাম্মাদ সোলি পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৮০৮ ভোট। ইয়েমেন পেয়েছেন ৯৫ হাজার ৫২৬ ভোট। নির্বাচনে আর কোনো প্রার্থী ছিল না।

ইব্রাহিম মোহাম্মাদ সোলির প্রতি সমর্থন ছিল মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ। ফল ঘোষণার পর টুইটারে তিনি ইব্রাহিম মোহাম্মাদ সোলিকে অভিনন্দন জানিয়ে লিখেছেন, ‌’শুধু মালদ্বীপের জনগণই নয়, বিশ্বের স্বাধীনতাকামী সব মানুষের জন্য অসাধারণ কাজ করেছেন। গণতন্ত্র ঐতিহাসিকভাবেই একটি অপরিহার্য বিষয়।’ সূত্র: স্ট্রেইট টাইমস

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে