,

আমেরিকা এবার প্রবাসিদের জন্য গ্রিন কার্ডের সুবিধাও কাটছাঁট করছে

news-image

নিউজ ডেস্ক।। আশঙ্কা আরও বাড়ল মার্কিন মুলুকে থাকা প্রবাসিরা। গ্রিন কার্ডের সুবাদে খাদ্য ও আর্থিক সহায়তা-সহ যে সব সুযোগসুবিধা পেয়ে আসছেন বা পাওয়ার কথা অভিবাসীদের, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এ বার তা কাটছাঁট করতে পারে।

মার্কিন প্রশাসন সূত্রের খবর, গত ২১ সেপ্টেম্বর প্রস্তাবিত আইনের খসড়ায় সই করেছে হোমল্যান্ড সিকিওরিটি দফতর। সেটি তাদের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।

সে ক্ষেত্রে মার্কিন মুলুকে থাকা হাজার হাজার প্রবাসিরা চরম অসুবিধায় পড়বেন। এ ব্যাপারে ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছে সিলিকন ভ্যালির মার্কিন বহুজাতিক সংস্থাগুলি। উদ্বিগ্ন মার্কিন রাজনীতিকদেরও একাংশ। সিলিকন ভ্যালির মার্কিন বহুজাতিক সংস্থাগুলির চিন্তার কারণ, গ্রিন কার্ডের ওই সব সুযোগসুবিধা কাটছাঁট করা হলে তারা অনেক দক্ষ কর্মচারী খোয়াবে। ওই দক্ষ কর্মচারীরা তখন আমেরিকা ছেড়ে অন্য দেশে চলে যাবেন বা ফিরে যাবেন নিজেদের দেশে। আর মার্কিন রাজনীতিকদের যে অংশটি এ ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছে, তাঁদের চিন্তার কারণ, এর ফলে, মার্কিন শিল্প ও তথ্যপ্রযুক্তি সংস্থাগুলিতে দক্ষ ও শিক্ষিত অভিবাসী কর্মচারীর অভাব বাড়বে। যা দিনের শেষে, দেশের অর্থনীতির পক্ষে হয়ে উঠবে খুব বিপজ্জনক।

নতুন আইনে বলা হয়েছে, গ্রিন কার্ড যাঁদের আছে, তাঁদের পুনর্নবীকরণের আবেদনপত্রে এ বার জানাতে হবে, তাঁরা মার্কিন সরকারের দেওয়া কোনও সুযোগসুবিধা নিতে চান না। যাঁরা নতুন আবেদন করছেন গ্রিন কার্ডের জন্য, একই কথা জানাতে হবে তাঁদেরও। তবেই নতুন গ্রিন কার্ড দেওয়া হবে বা তা পুনর্নবীকরণ করা হবে।  উৎস: আনন্দবাজার

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর