,

‘যুদ্ধের জন্য প্রস্তুত আমরা’, ভারতকে হুঁশিয়ারি পাকিস্তানের

news-image

পাকিস্তানের শান্তির বার্তাকে কেউ যেন দুর্বলতা মনে না করে।পাকিস্তান পরমাণু শক্তিসম্পন্ন দেশ; সর্বদা যুদ্ধের জন্য প্রস্তুত আমরা৷ শনিবার পাকিস্তানের আইএসপিআর-এর মহাপরিচালক মেজর জেনারেল আসিফ গফুর ভারতকে উদ্দেশ্য করে এই হুঁশিয়ারি বার্তা দিয়েছেন।

ভারতীয় সেনা প্রধান বিপিন রাওয়াতের বক্তব্যের জবাবে এই মন্তব্য করেছেন তিনি।ভারতীয় সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত শনিবার বলেছেন, পাকিস্তানের সেনা এবং সন্ত্রাসবাদীদের উচিত শিক্ষা দেওয়ার সময় চলে এসেছে৷

তিনি বলেন, আমাদের সেনাবাহিনী জবাব দেওয়ার জন্য প্রস্তুত। সরকারও পাশে রয়েছে৷প্রসঙ্গত, ভারতের সঙ্গে মুখোমুখি বৈঠক চেয়েছিলেন পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি দু’দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের আবেদন জানিয়ে নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছিলেন। কিন্তু কাশ্মীরে তিন পুলিশ খুনের প্রতিবাদে সেই বৈঠক বাতিল করে দেয় ভারত।ওই বৈঠক বাতিলের প্রেক্ষিতে ভারতের কোনো দূরদর্শিতা নেই বলে মন্তব্য করেন ইমরান খান।

এ জাতীয় আরও খবর

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির