,

ভারত-পাকিস্তান বৈঠক বাতিল

news-image

অনলাইন ডেস্ক : দক্ষিণ কাশ্মীরে তিন পুলিশকর্মী অপহরণ ও হত্যার ঘটনার পর পাকিস্তানের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক বাতিল করেছে ভারত। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশির সঙ্গে বৈঠকটি হওয়ার কথা ছিল।

শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবীশ কুমার বলেন, আলোচনা আর সন্ত্রাস একই সঙ্গে চলতে পারে না। তিনি আরো বলেন, এটা ভালো ছিল যে, ক্ষমতায় আসার প্রথম কয়েক মাসের মধ্যেই পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের মুখোশ সরে গিয়ে আসল মুখ বেরিয়ে এল।

পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার পর দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে ভারতকে বৈঠকের প্রস্তাব দিয়েছিলেন ইমরান খান। তাতে রাজি হয় ভারত। আগামী সপ্তাহে নিউইয়র্কে এই বৈঠক হওয়ার কথা ছিল।

রবীশ কুমার বলেন, এ ধরনের পরিবেশে পাকিস্তানের সঙ্গে যেকোনো আলোচনা অর্থহীন। তাই ভারত ও পাকিস্তানের মধ্যে কোনো বৈঠক হবে না।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, শুক্রবার দক্ষিণ কাশ্মীরে তিন পুলিশকর্মীকে অপহরণ করে হত্যা করে জঙ্গিরা। তিনজনই বিশেষ পুলিশ অফিসার ছিলেন। প্রত্যেকেই কাপ্রান গ্রামের বাসিন্দা। খবর: হিন্দুস্থান টাইমস।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর