,

কিং কোবরা থেকে কুমির, ঘরে ৪০০ সরীসৃপ নিয়ে বসবাস

news-image

অনলাইন ডেস্ক : কফি টেবিলের মধ্যে একটা আস্ত চন্দ্রবোড়া, বাগানে ঘুরে বেড়াচ্ছে ৫০ কিলোগ্রামের কচ্ছপ। আর সাত ফুটের একটা কুমির গড়াগড়ি দিচ্ছে বিছানায়। দরজার সামনেও অপেক্ষায় কয়েকটা কুমির। এটা কোনও সায়েন্স ফিকশন সিনেমা নয়।

বাস্তবে এদেরকে নিয়ে বসবাস করছেন ফ্রান্সের পশ্চিম নান্তেস সিটিতে ৬৭ বছর বয়সের বাসিন্দা ফিলিপে গিলেট। চন্দ্রবোড়াই, র‌্যাটল স্নেক, ট্যারান্টুলা, বিচিত্র প্রজাতির টিকটিকি মিলে প্রায় ৪০০টি সরীসৃপ থাকে ফিলিপের বাড়িতে।

গিলেট বলেন, এসব প্রানীদের মধ্যে সবচেয়ে প্রিয় হলো দুটি কুমির। একটি নাম এলি, অপরটিক নাম গেটর। চামড়ার কারখানার পাশে জলাশয় থেকে তাদের উদ্ধার করেছিলেন। এ ছাড়াও বিভিন্ন জায়গা থেকে অসহায় প্রাণীদের এনে আশ্রয় দিয়েছেন তারই বাড়িতে।

গিলেট তার প্রিয় গোসাপটিকে চামচ দিয়ে খাবার খাওয়ানোর সময় এক সংবাদসংস্থাকে বলেন,‘সরীসৃপ দেখলেই মানুষ ঘৃণা করে। কিন্তু ওরা অসহায়। ওরা কিন্তু কারও ক্ষতি করে না স্বেচ্ছায়। ওদের জানলে, ওদের চিনলে প্রত্যেকেরই অসম্ভব ভাল লাগবে।’

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর