,

‘গুরুত্বর অসুখে’ মারা গেলেন ভিয়েতনামের প্রেসিডেন্ট

news-image

অনলাইন ডেস্ক : দীর্ঘদিন ধরে গুরুত্বর অসুখে ভুগে মৃত্যুবরণ করেছেন ভিয়েতনামের প্রেসিডেন্ট ত্রান দাই কোয়াং। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৬১ বছর। রাষ্ট্রীয় গণমাধ্যমে একথা জানানো হয়েছে।

ভিয়েতনাম টেলিভিশন জানিয়েছে, শুক্রবার রাজধানী হানোই’য়ের এক সামরিক হাসপাতালে গুরুত্বর অসুখে ভুগে মৃত্যুবরণ করেছেন। দেশীয় ও আন্তর্জাতিক চিকিৎসক ও অধ্যাপকদের শত প্রচেষ্টাতেও তাকে বাঁচানো যায়নি।

কোয়াং ছিলেন ভিয়েতনামের শীর্ষ তিন নেতাদের একজন। মূলত আনুষ্ঠানিক দায়িত্ব পালন করতেন তিনি। গত বছর দেশটিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফরের দেখাশোনা করেন তিনি।

গত সপ্তাহে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোকে স্বাগত জানানোর সময় তাকে শীর্ণ ও অসুস্থ দেখা গেছে। তিনি এতটাই অসুস্থ ছিলেন যে, নিজের পায়ে ঠিকমতো দাঁড়াতেও পারেছিলেন না।

কোয়াং সর্বশেষ জনসম্মুখে আসেন গত বুধবার, ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির পলিটব্যুরো বৈঠকে ও চীনা প্রতিনিধিদলকে স্বাগত জানানোর একটি অভ্যর্থনা অনুষ্ঠানে। -আল জাজিরা

এ জাতীয় আরও খবর

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির