,

হিউজের শোকে বিমূঢ় সাকিবও

f7f185d5217108758c2f3cbeba368d0a-Shakibক্রীড়া ডেস্ক :শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানলেন ফিল হিউজ। অস্ট্রেলিয়ান ওপেনারের অকালপ্রয়াণে শোকাহত গোটা ক্রিকেট দুনিয়া। এ খবরে মর্মাহত সাকিব আল হাসানও। 

এ বছরের শুরুতে অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা বিগ ব্যাশে অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে একসঙ্গে খেলেছিলেন দুজন। হিউজ তখন সাকিবের অধিনায়কও ছিলেন। প্রিয় সতীর্থের এমন মৃত্যুতে শোকে বিমূঢ় সাকিব। নিজের ফেসবুক পেজে তিনি লিখেছেন, ‘ক্রিকেট দুনিয়ার জন্য এটা বড় দুঃসংবাদ। মাথায় বল লাগার তিন দিন পর অস্ট্রেলিয়ার টেস্ট ব্যাটসম্যান ফিল হিউজ মারা গেল মাত্র ২৫ বছর বয়সে। হিউজের পরিবার-বন্ধুদের জন্য আমার প্রার্থনা রইল।’ 

এর আগে হিউজের সুস্থতার জন্য শুভকামনা জানিয়েছিলেন এই অলরাউন্ডার। নিজের ফেসবুক পেজে লিখেছিলেন, ‘হিউজের খবরটা শুনে মর্মাহত। আমার প্রার্থনা তার সঙ্গে আছে। আশা করি সে দ্রুত সুস্থ হয়ে উঠবে। সেরে ওঠো বন্ধু।’ আফসোস, সেরে উঠতে পারলেন না হিউজ, পারলেন না আগের মতো আবার মাঠে ফিরতে।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর