,

সিরিয়ায় বিমান হামলায় নিহত ৯০

seriaসিরিয়ায় জঙ্গি গোষ্ঠী আইএসআইএল অধ্যুষিত রাক্কা শহরে সরকারি বাহিনীর বিমান হামলায় অন্তত ৯০ জন নিহত হয়েছেন। মঙ্গলবার এ হামলা চালানো হয় বলে ব্রিটেনভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে।

সিরিয়ান অবজারভেটরির পরিচালক সামি আবদেল রহমান জানান, দেশটির উত্তরাঞ্চলীয় শিল্পসমৃদ্ধ রাকা শহরে এ হামলায় বেশ কিছু বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। বাকিরা সবাই আইএসআইএল’র সদস্য।

২০১১ সালে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরুর পরপরই প্রাদেশিক রাজধানী রাক্কাতে নিয়ন্ত্রণ হারায় সরকারি বাহিনী।

রাকা শহরে উগ্র আইএসআইএল গোষ্ঠীর শক্ত অবস্থান রয়েছে এবং ইউফ্রেটিস নদীর তীরবর্তী এ শহরটিকে ২০১৩ সালে দখলের পর তারা তাদের রাজধানী ঘোষণা করে।

এ সন্ত্রাসী গোষ্ঠীর হামলায় এ পর্যন্ত দুই লাখের বেশি মানুষ নিহত হয়েছেন। সাম্প্রতিক সময়ে তাকফিরি এ গোষ্ঠীর হত্যা-নির্যাতন বেড়েছে বহুগুণ।

মার্কিন নেতৃত্বাধীন বাহিনী এদের বিরুদ্ধে বিমান হামলা চালাচ্ছে বলে দাবি করলেও বাস্তবে পরিস্থিতির কোনো উন্নতি হয়নি।

 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর