,

১ কোটি রুপি দিয়ে জামাইকে হত্যা করালো শ্বশুর

news-image

ডেস্ক রিপোর্ট ।। ১ কোটি রুপি দিয়ে ‘নিচু জাতের’ জামাইকে হত্যা করিয়েছেন শ্বশুর। গত ১৪ সেপ্টেম্বর তেলঙ্গানার মিরিয়ালগুড়ায় এ হত্যাকান্ডটি ঘটে। ভাড়াটে খুনি দিয়ে নিজের জামাইকে হত্যার পরিকল্পনা করেন মারুথি রাও। এই হত্যাকান্ডের জন্য ভাড়াটে খুনিকে দেন ১ কোটি রুপি। ভাড়াটে খুনিদের আগাম ৫০ লাখ রুপি দেওয়া হয়। তেলেঙ্গানা পুলিশ জানায়, গত শুক্রবার অন্তসত্ত্বা স্ত্রী অ¤্রুতাবর্ষিণীর রুটিন চেকআপ সেরে ফিরছিলেন প্রণয় পেরুমাল্লা ও তার মা। হাসপাতাল থেকে বেরোতেই পেছন থেকে মুগুর জাতীয় এক মোটা লাঠি দিয়ে আঘাত করে এক দুর্বৃত্ত। ঘটনাস্থলেই মারা যান প্রণয়। হাসপাতালের বাইরে থাকা সিসিটিভির মাধ্যমে খুনিদের শনাক্ত করা হয়।

ঘটনার পরেই অ¤্রুতাবর্ষিণী থানায় অভিযোগ করেন, ‘নিচু জাত’-এর ছেলেকে ভালবেসে বিয়ে করেন তিনি যা তার পরিবার মেনে নিতে পারেনি। তাকে গর্ভপাত করানোর জন্য চাপ দিচ্ছিল তার পরিবার। তার বাবা এবং কাকা মিলে তার স্বামীকে খুন করেন বলে অভিয়োগ করেন তিনি। এই অভিযোগের পরেই পুলিশ তার বাবা এবং কাকাকে গ্রেপ্তার করে। সিসিটিভি ফুটেজ এবং দুই ব্যক্তির বয়ানের প্রেক্ষিতে সোমবারই বিহার থেকে ওই ভাড়াটে খুনি শর্মাকে গ্রেফতার করেন পুলিশ।

সিসিটিভি ফুটেজে ধরা পড়া ভাড়াটে খুনি সুভাষকে বিহার থেকে গ্রেফতার করে পুলিশ। অথর্ দেওয়া হয়েছিল কুখ্যাত খুনি মুহম্মদ আবদুল বারির মাধ্যমে। তাকেও গ্রেফতার করা হয়। পুলিশ আরও জানায়, সন্দেহ করা হচ্ছে এই খুনের সাথে জড়িত স্থানীয় কংগ্রেস নেতা মুহম্মদ করিমও। উৎস: আনন্দবাজার

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর