গাড়ি পাঁচ আসনের, বের হলেন ১৮ জন! (ভিডিও)
প্রতিদিন পাবলিক ট্রান্সপোর্টে গাদাগাদি, ধাক্কাধাক্কিতে অফিস যাওয়ার অভিজ্ঞতায় পূর্ণ নাগরিক জীবন। যানজটে যাত্রী বোঝাই বাসের কষ্টের দীর্ঘশ্বাস অফিসে এসে উগরে দিই আমরা নিয়মিতই।
তবে সম্প্রতি সামাজিক মাধ্যমে যে ভিডিওটি ভাইরাল, তা দেখে প্রতিদিনের দুঃখ ভুলে যাবেন আপনি। গাদাগাদি সম্পর্কে আপনার ধারণাই পাল্টে যাবে।ভিডিওটি দেখে বিস্মিত উন্নত দেশের নেটিজেনরা। কেন আর কীভাবে এটা সম্ভব সে প্রশ্ন তুলেছেন অনেকে।
ফেসবুকে ভাইরাল হওয়া এ ভিডিওটিতে দেখা গেছে, মাত্র ৫ জন বহনক্ষম একটি প্রাইভেটকার হতে বের হচ্ছে গুনেগুনে ১৮ জন!ঘটনাটি ঘটেছে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের রাষ্ট্র ডোমিনিকান প্রজাতন্ত্রে।
ভিডিওটিতে দেখা যায়, অতিরিক্ত যাত্রী বোঝাই গাড়িটিকে মহাসড়কে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। সবাইকে বের হতে বলেন তারা।
তারা অবাক হন যে পেছনের ৩ জন আরোহীর স্থলে একজন নারী ও এক শিশুসহ সেখান থেকে বের হচ্ছেন ১২ জন!
এছাড়াও গাড়ির পেছনের ক্যারিয়ার থেকে বের হন আরো ৫ যাত্রী। ট্রাংকের ভেতরে একে অপরের ওপর সংকুচিত হয়ে শুয়েছিলেন তারা।
ভিডিওটি দেখতে ক্লিক করুনঃ











