,

নওয়াজ ও মরিয়মকে মুক্তির নির্দেশ আদালতের

news-image

পাকিস্তানে কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ, মেয়ে মরিয়ম নওয়াজ ও জামাতা মোহাম্মাদ সফদারকে মুক্তির নির্দেশ দিয়েছেন ইসলামাবাদ হাইকোর্ট। খবর ডন

তাদের করা আপিলের শুনানি শেষে বুধবার এ নির্দেশ দেন হাইকোর্টের একটি বেঞ্চের বিচারক আতাহার মিনহাল ও মিয়ানগুল হাসান আওরাঙ্গজেব।

বিচারকরা তাদের রায়ে বলেন, তিনজনের বিরুদ্ধে অ্যাকাউন্টেবিলিটি কোর্টের দেয়া কারাদণ্ড স্থগিত রাখা হলো।

আইন বিশেষজ্ঞরা বলেছেন, কিছু আনুষ্ঠানিকতা শেষে তিনজনই মুক্তি পাবেন। তবে আজই সেসব আনুষ্ঠানিকতা শেষ হবে কিনা তা স্পষ্ট নয়।

গত ৬ জুলাই নওয়াজ শরিফকে জ্ঞাত আয়বহির্ভূত সম্পত্তি অর্জনের দায়ে ১০ বছরের কারাদণ্ড দেয় অ্যাকাউন্টেবিলিটি কোর্ট।

এছাড়া তার মেয়ে মরিয়ম নওয়াজকে সাত বছর ও মরিয়মের স্বামী মোহাম্মদ সফদারকে এক বছরের কারাদণ্ড দেয়া হয়।

রায়ের সময় স্ত্রী কুলসুম নওয়াজের চিকিৎসার জন্য লন্ডনে ছিলেন নওয়াজ ও তার মেয়ে মরিয়ম। কিন্তু রায়ের কয়েক দিন পরই তারা দেশে ফেরেন। এরপর বিমানবন্দর থেকেই গ্রেফতার হন তারা। সে সময় সফদার দেশেই ছিলেন।

তিনি আদালতে আত্মসমর্পণ করে কারাগারে যান। নওয়াজ, মরিয়ম ও সফদার কারাগারে থাকা অবস্থাতেই মারা যান নওয়াজের স্ত্রী কুলসুম।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে