নেতার পা ধুয়ে পানি খেলেন দলের কর্মী

news-image

ভারতের ঝাড়খান্ডের গোড্ডায় দেশটির ক্ষমতাসীন বিজেপির এক প্রচারণা সমাবেশে নেতার পা ধুয়ে পানি খেয়েছেন দলেরই এক কর্মী। জানা গেছে, বিজেপির সাংসদ নিশিকান্ত দুবে সেখানে একটি সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করতে গিয়েছিলেন।

সেখানে একটি থালা এবং পানির পাত্র নিয়ে সাংসদের কাছে যান পবন শাহ নামে এক কর্মী। পরে সাংসদের পা ধুয়ে দেন তিনি। মন্ত্রীও হাঁটুর কাছে প্যান্ট তুলে এগিয়ে দেন পা। একটি থালার উপর তার পা রেখে পানি ঢেলে তা ধুয়ে দেন পঙ্কজ। এরপর সেই নোংরা পানি খান তিনি।

সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়ে গেছে সেই ঘটনার একটি ভিডিও। কিন্তু তারপরেও ওই বিজেপি নেতার দাবি, কৃষ্ণও তো সুদামার পা ধুয়ে দিয়েছিলেন। এতে অন্যায় দেখেন না তিনি।

সাংসদ নিশিকান্ত এই ঘটনায় বেশ গর্ববোধ করছেন। একই সঙ্গে পবনের নামে জয়ধ্বনিও ওঠে ওই অনুষ্ঠানে। এরপর পুরো ঘটনার একটি ভিডিও ফেসবুকে পোস্ট করেন নিশিকান্ত। সঙ্গে লেখেন আবেগঘন বক্তব্য। আর তারপরেই সামাজিক মাধ্যমে তা নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়।

সমালোচনার মুখে পড়েও ক্ষমা চাওয়া বা দুঃখ প্রকাশ করার কোনো লক্ষণ নেই নিশিকান্তের। উল্টো নিজেকে সুদামার সঙ্গেও তুলনা করেছেন তিনি। আর পবন নামে ওই কর্মীকে কৃষ্ণের সঙ্গে তুলনা করে পাল্টা প্রশ্ন তুলেছেন, কৃষ্ণ কি সুদামার পা ধুয়ে দেননি? কোনো কর্মী যদি ভালোবেসে তার পা ধুয়ে দেন, তাতে অন্যায়ের কী আছে?

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত