,

৫৫৭ বছর ধরে ছাদহীন এই মসজিদ বিস্ময়করভাবে দাঁড়িয়ে আছে! কোথায় জানেন?

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ধরণির বুকে বিস্ময়কর জিনিসের ছড়াছড়ি। এমনই তুরস্কের উত্তর-পূর্ব কার্ডগার ঐতিহাসিক একটি মসজিদ পাঁচশো সাতান্ন বছর ধরে ছাদহীন। এর মুসল্লিরা কখনোই মসজিদটির ছাদ নির্মাণের পরিকল্পনা কিংবা ব্যবস্থা কোনটাই গ্রহণ করেননি। তবে মসজিদটির ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। আর সেই ঐতিহাসিক দিকটি বিবেচনা করেই শত শত বছর ধরে মসজিদটিকে সেভাবেই রাখা হয়েছে।

মসজিদটির উন্মুক্ত ছাদ দিয়ে কোমল বায়ু মুসল্লিদের শিহরিত করে। দুটি মিনার মসজিদটিকে একটি আধ্যাত্মিক রূপ দিয়েছে। মসজিদের মেঝে সবুজাভ ঘাসে আচ্ছাদিত। তবে মসজিদের চারপাশে সামান্য উঁচু করে ঘেরাও দেয়া। তুরস্কের গোমুশ খানা এবং ট্রাভজোনের প্রাদেশিক সীমানায় মসজিদটি অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ থেকে মসজিদটির উচ্চতা ৮০০ মিটার উঁচুতে। প্রতি গ্রীষ্মে ভ্রমণপ্রেমীরা পরিবারসহ ট্র্যাভজোন, জার্সন, গোমশ খানা, কার্ডগা রিসোর্টে সফর করে থাকেন। ৫৫৭ বছরের প্রাচীন ও ঐতিহাসিক ওই মসজিদে জুমার নামাজ আদায় করতে পছন্দ করেন তারা।

মসজিদের ইমাম আকিফ ইয়াজজি বলেন, গ্রীষ্মের মাসগুলিতে এই অঞ্চলের ‘দারুল ইফতা’ মসজিদের জন্য একজন সাময়িক ইমাম নিযুক্ত করে দেয়। মসজিদটির ঐতিহাসিক গুরুত্বের কথা উল্লেখ করে তিনি বলেন, বলা হয় ট্রাভজোন বিজয়ের সময় সুলতান আল-ফাতেহ তার সৈন্যদের নিয়ে এখানে শুক্রবার জুমার নামাজ আদায় করেন। সে সময় একটাস্বপ্ন দেখার পর সুলতান পাথরের সাহায্যে নামাজ আদায়কৃত জায়গার চারপাশে ঘেরাও করার আদেশ দিয়েছিলেন। যেন জায়গাটি নির্ধারিত ও আলাদা থাকে। তারপর থেকে আজ পর্যন্ত শুক্রবার মসজিদটিকে জুমার নামাজের জন্য ব্যবহার করা হয়।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর