,

চা খাওয়ানোর কথা বলে ৭০ বছরের ভিক্ষুককে ধর্ষণ

news-image

চা খাওয়ানোর কথা বলে ডেকে নিয়ে ৭০ বছরের বৃদ্ধা ভিক্ষুককে ধর্ষণ করেছে দুর্বৃত্তরা। কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত,সে সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে বর্ধমানে। বর্তমানে ৭০ বছর বয়সী ওই বৃদ্ধা বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

জানা যায়, ট্রেনে ও স্টেশনে ভিক্ষা করেই রোজগার ছিল নির্যাতিতার। অভিযোগ উঠেছে, খাবার খেতে দেওয়ার নাম করেই তাকে কেউ বা কারা ডেকে নিয়ে যায়। ধর্ষণের পর দুষ্কৃতীকারীরা তাকে বর্ধমান রেল স্টেশন চত্বরে ফেলে দিয়ে পালিয়ে যায়।পরীক্ষায় শারীরিক নির্যাতনের প্রমাণ পাওয়া গেছে।

আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, স্টেশন চত্বরে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন বৃদ্ধা। আর্তনাদের আওয়াজ শুনেই স্থানীয় কয়েকজন এগিয়ে আসেন। পরে তারা আহত অবস্থায় ওই বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান তারা।কিন্তু হাসপাতালের জরুরি বিভাগের সামনে তাকে ফেলে রেখে পালিয়ে যান তারা। এরপর চিকিৎসকরাই ওই বৃদ্ধাকে উদ্ধার করে তার চিকিৎসা শুরু করেন।

এই ঘটনায় বর্ধমান থানায় একটি মামলা দায়ের করেছে পুলিশ। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর