বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের নতুন প্রধান বিচারপতি আসামের রঞ্জন গগৈ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের সুপ্রিম কোর্টের পরবর্তী প্রধান বিচারপতি হতে যাচ্ছেন রঞ্জন গগৈ। তিনি আগামী ৩ অক্টোবর প্রধান বিচারপতি পদে শপথ নেবেন।দেশটির বর্তমান প্রধান বিচারপতি দীপক মিশ্রর মেয়াদ ২ অক্টোবর শেষ হবে।

ভারতের রাষ্ট্রপতির স্বাক্ষরক্রমে রঞ্জন গগৈকে এ পদে নিয়োগের কথা জানিয়ে আদেশ জারি করেছে আইন মন্ত্রণালয়। ২০১৯ সালের ১৭ নভেম্বর অবসরে যাবেন তিনি।

রঞ্জন গগৈ ১৯৫৪ সালে আসামে জন্মগ্রহণ করেন।১৯৭৮ সালে আসামের গুয়াহাটি হাইকোর্টে আইনজীবী হিসেবে যোগ দেন তিনি। পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে এক বছর কাজ করার পর ২০১২ সালের ২৩ এপ্রিল সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ পান রঞ্জন গগৈ।

উল্লেখ্য, বিচারপতি রঞ্জন গগৈয়ের আগে ভারতের উত্তর-পূর্বাঞ্চল থেকে কেউ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হননি।