,

মুসলিমদের মন জয়ে মহরমের অনুষ্ঠানে যোগ দিলেন মোদী

news-image

কলকাতা প্রতিনিধি: হিন্দু সম্প্রদায়ের ভোটের মায়ার টানে ২০১৪ সালের ভারতের লোকসভা নির্বাচনে বিজেপির ছিল না কোনো মুসলিম প্রার্থী। নির্বাচন জয়ের পরে সে বছর ভারতের তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি আয়োজিত ইফতার পার্টিতেও যোগ দেননি তিনি। এবার মুসলিমদের ভোটের মায়ার টানেই ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে মুসলিমদের ধর্মীয় অনুষ্ঠানে শরিক হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

শুক্রবার মধ্যপ্রদেশের ইন্দোরে মহরম উপলক্ষে বোহরা সমাজের ৫৩তম ধর্মগুরুর প্রবচন অনুষ্ঠানে যোগ দিয়ে মোদী বললেন, বহরা সম্প্রদায়ের সঙ্গে তার অনেক পুরনো সম্পর্ক। তিনি এক প্রকার এই সমাজেরই অংশ হয়ে গেছেন।

মসজিদ প্রধান সাইদনা মুফাদ্দল সইফুদ্দিনের সঙ্গেও সাক্ষাৎ করেন মোদী। মোদীর সঙ্গে ছিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানও।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সচরাচর মুসলিমদের কোনো অনুষ্ঠানে যোগ দিতে দেখা যায় না। রাজনৈতিক মহলের মন্তব্য, এবার তা হলে বলা যেতেই পারে বিজেপি ভোটের বাজারে এ নিয়ে বড় একটি সিদ্ধান্ত নিলো।

মোদী ইন্দোরের অনুষ্ঠানে বলেন, শান্তিপূর্ণ সহাবস্থানই হল ভারতের প্রকৃত শক্তির পরিচয়। শান্তি ও ঐক্য বজায় রাখার ক্ষেত্রে বোহরা সম্প্রদায়ের অবদান অনস্বীকার্য। অন্যায় অত্যাচারের বিরুদ্ধে চিরকালই সরব বোহরা সমাজ। ভারতে সকলকে ঐক্যবদ্ধ করে রাখার জন্য কাজ করছেন তারা। এটাই তাদের বিশেষত্ব ।

ইন্দোর, উজ্জয়ন ও বুরহানপুর জেলায় বোহরা সম্প্রদায়ের আড়াই লাখ মানুষের বাস। মধ্যপ্রদেশে আর কিছুদিনের মধ্যেই বিধানসভা নির্বাচন ও এই সম্প্রদায়ের ভোটব্যাঙ্ক যথেষ্ট প্রভাব ফেলতে সক্ষম, দাবি বিরোধীদের।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে