,

হিজাব-দাঁড়ির অনুমোদন চাওয়ায় উজবেকিস্তানে ইমাম বরখাস্ত

news-image

পুরুষদের দাঁড়ি ও নারীদের হিজাবের ওপর নিষেধাজ্ঞা তুলে নিতে উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভকে আহ্বান জানানোয় দেশটির এক ইমামকে বরখাস্ত করা হয়েছে।

উদারনৈতিক মিরজিয়োয়েভ ২০১৬ সালে ক্ষমতায় আসার পর ধর্মীয় স্বাধীনতার বিষয়ে বিধিনিষেধ শিথিল করেন। সেখানে ধর্মীয় পোশাক-আশাক পরিধানের বিষয়ে নিষেধাজ্ঞা রয়েছে। সাবেক সোভিয়েত ইউনিয়নের মুসলিমপ্রধান দেশটিতে কয়েক দশক ধরে এই নিষেধাজ্ঞা বহাল আছে। প্রতিশ্রুতি দেয়ার পরও মিরজিয়োয়েভের সরকার শেষ পর্যন্ত এসব নিষেধাজ্ঞা তুলে নেয়নি।

বিশেষ করে মেয়ে শিক্ষার্থীদের সেখানে হিজাব পরা নিষিদ্ধ করে গত মাসে একটি আইন চালু করা হয়েছে। এরপর ফাজলিদ্দিন পারপিয়েভের নেতৃত্বে সামাজিক মাধ্যমে নতুন এই নিষেধাজ্ঞার ব্যাপক সমালোচনা শুরু হয়। তিনি ওই সময় তাসখ-ের ওমিনা মসজিদের ইমাম ছিলেন। গত সপ্তাহে প্রেসিডেন্ট মিরজিয়োয়েভকে উদ্দেশ করে ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন।

৩২ বছর বয়সী পারপিয়েভ ভিডিওতে বলেন, সাম্প্রতিক সংস্কারের পরও হিজাব পরা ও দাঁড়ি রাখার জন্য মুসলিমদের নির্যাতন করা হচ্ছে। তিনি ‘বিবেকের স্বাধীনতা বজায় রাখার’ জন্য মিরজিয়োয়েভের সাহায্য চান। পরে রোববার পারপিয়েভ ফেসবুকে ওয়ালে জানান, মুসলিম বোর্ড অব উজবেকিস্তান তাকে ইমামের পদ থেকে বরখাস্ত করেছে। খবর: রয়টার্স।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে