সিঙ্গাপুরে বাড়ছে বেকারত্ব!
কাজের চাহিদা বাড়ছে তবুও সিঙ্গাপুরে দীর্ঘমেয়াদে বেকারত্ব বেড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। এ বছরের প্রথম ৬ মাসে সিঙ্গাপুরের নাগরিকরা প্রত্যাশামত কাজও পেয়েছে। গত বছরের তুলনায় এ হার বর্তমানে দেড়গুণ বেশি। কিন্তু তারপরও সিঙ্গাপুরের জনশক্তি মন্ত্রণালয়ের পরিসংখ্যান প্রকাশ পেয়েছে বৃহস্পতিবার যেখানে বলা হচ্ছে দীর্ঘমেয়াদে সিঙ্গাপুরে বেকারত্ব বাড়বে। সেবাখাতে, সামাজিক ও ব্যক্তিগত সেবা, আর্থিক ও ইন্স্যুরেন্স ছাড়াও তথ্যপ্রযুক্তি এবং যোগাযোগখাতে সাড়ে ৬ হাজার লোকবলের চাহিদা বাড়লেও একই সঙ্গে ২৫ সপ্তাহের জন্য বেকার হয়ে যাওয়া আবাসিক শ্রমিক বা গৃহকর্মীর সংখ্যা বাড়ছে। এর পরিমাণ গত মার্চ মাসে শূণ্য দশমিক ৭ ভাগ থাকলেও গত জুনে তা বেড়ে যায় শূন্য দশমিক ৮ ভাগ। স্ট্রেইটটাইমস
পরিসংখ্যান বলছে একই সময়ে মোটের ওপর বেকারত্ব ২.৮ থেকে ২.৯ ভাগ বৃদ্ধি পেয়েছে। এ পরিস্থিতি আভাস দিচ্ছে সিঙ্গাপুরের শ্রমবাজারে কাজের চাহিদা বাড়ছে, আরো শ্রমশক্তির প্রবেশ ঘটছে বলে মন্তব্য করেছে দেশটির জনশক্তি মন্ত্রণালয়। এবছরের প্রথম ৬ মাসে ছাঁটাই হয়েছে ৫ হাজার ৩৫০ জন যা গত বছর একই সময়ে ছিল ৭ হাজার ৬৪০ জন। একই সঙ্গে কর্মখালির সংখ্যা গত তিন বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে গত জুনে ৫৬ হাজার ৭’শতে। মার্চে এ সংখ্যা ছিল ৫৩ হাজার ৯’শ। আর ছাঁটাইয়ের সংখ্যা গত ৫ বছরে সর্বনিম্ন অবস্থান করলেও এবছরের দ্বিতীয় প্রান্তিকে বেকারত্ব ও ছাঁটাই ফের বাড়তে শুরু করে। এ বছর প্রথম প্রান্তিকে বিদেশি গৃহশ্রমিকের বেকার সংখ্যা বেড়েছে ৪’শতে। যা গত বছরের একই সময়ের তুলনায় সামান্য বেশি।
সিঙ্গাপুরের জনশক্তি মন্ত্রণালয় বলছে অর্থনৈতিক গতি বৃদ্ধি পেলেও এর সঙ্গে তাল রেখে দক্ষ শ্রমিক পাওয়া যাচ্ছে না যা চিন্তার কারণ এবং প্রয়োজনে বিনিয়োগে পরিবর্তন আনার পরামর্শ দেওয়া হয়েছে। সার্বিক শ্রমদক্ষতা ৩.৯ ভাগ বৃদ্ধি পেলেও উৎপাদনশীল খাতে কর্মসংস্থান হ্রাস পাচ্ছে। এর প্রধান কারণ জাহাজ শিল্পে কর্মী নিয়োগে ধীর গতি। তেল ও গ্যাস অনুসন্ধানে বিনিয়োগ ধীরগতিও বেকারত্ব সৃষ্টির পেছনে ভূমিকা রাখছে। কাঙ্খিত শ্রমদক্ষতা না থাকায় যতটা আশা করা হয়েছিল সার্বিক অর্থনৈতিক গতি ও কাজের চাহিদা একইভাবে সৃষ্টি হচ্ছে না।











