,

অস্ট্রেলিয়া শীর্ষে, বাংলাদেশ ৯ম

88417_australiaক্রীড়া ডেস্ক :ক্যালকুলেটারের হিসেবে ভারতের চেয়ে ০.২ অর্থ্যাৎ শূন্য দশমিক দুই পয়েন্টে এগিয়ে থাকায় আবারো ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠলো অস্ট্রেলিয়া। ভারতের সাথে অসিদের রেটিং পয়েন্ট সমান ১১৭। কিন্তু ভগ্নাংশের হিসেবে সামান্য এগিয়ে থাকায় র‌্যাঙ্কিংয়ের এক নম্বর স্থানটিতে বসে আছে অস্ট্রেলিয়াই। আর যথারীতি ৭১ পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে বাংলাদেশ।

 

১১৪ রেটিং পয়েন্ট ও র‌্যাঙ্কিংয়ের তৃতীয় স্থানে থেকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করেছিল অস্ট্রেলিয়া। সিরিজ শেষে রেটিং ও র‌্যাঙ্কিং দুটিই উন্নতি হয়েছে অসিদের। কারণ ওয়ানডে সিরিজে প্রোটিয়াসদের ৪-১ ব্যবধানে হারিয়েছে বেইলি-ওয়াটসনরা।

 

সিরিজ জয় করায় ৩ রেটিং পয়েন্টের সামান্য বেশি জমা হয়েছে অস্ট্রেলিয়ার অ্যাকাউন্টে। সামান্য বেশিটা ভগ্নাংশের হিসাবে। তাই ভারতকে সরিয়ে শীর্ষে উঠে যায় অসিরা। আর দ্বিতীয় স্থানে নেমে যায় টিম ইন্ডিয়া। সিরিজ হেরে যাওয়ায় ১১২ রেটিং নিয়ে তৃতীয় স্থানে নেমে গেছে দক্ষিণ আফ্রিকা। চতুর্থ স্থানে রয়েছে শ্রীলঙ্কা এবং পঞ্চম ইংল্যান্ড।

 

ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বর্তমান অবস্থান :

 

র‌্যাঙ্কিং দেশ রেটিং পয়েন্ট

 

১ অস্ট্রেলিয়া ১১৭

 

২ ভারত ১১৭

 

৩ দক্ষিণ আফ্রিকা ১১২

 

৪ শ্রীলংকা ১০৮

 

৫ ইংল্যান্ড ১০৭

 

৬ পাকিস্তান ৯৮

 

৭ নিউজিল্যান্ড ৯৬

 

৮ ওয়েস্ট ইন্ডিজ ৯৬

 

৯ বাংলাদেশ ৭১

 

১০ জিম্বাবুয়ে ৫৬

এ জাতীয় আরও খবর

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস