মিয়ানমারে স্বাধীন সাংবাদিকতা হুমকির মুখে: জাতিসংঘ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : স্বাধীন সাংবাদিকতাকে রুদ্ধ করতে চায় মিয়ানমারের সেনাবাহিনী ও সরকার।দেশটিতে স্বাধীন সাংবাদিকতা হুমকির মধ্যে রয়েছে।জাতিসংঘের মানবাধিকার কমিশন এক প্রতিবেদনে এই মন্তব্য করেছে।

আর্ন্তজাতিক সংবাদমাধ্যম রয়টার্স-এর সাংবাদিকদের কারাদণ্ডসহ পাঁচটি মামলা পর্যালোচনা করে মঙ্গলবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে সংস্থাটি।

প্রতিবেদনে বলা হয়েছে, অস্পষ্ট আইনের মাধ্যমে সাংবাদিকদের গ্রেপ্তার ও বিচার করেছে মিয়ানমারের সরকার।

ওই প্রতিবেদনে মিয়ানমারের সংবাদমাধ্যমের স্বাধীনতার বিষয়ে পর্যবেক্ষণমূলক মন্তব্য করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভয় ও আনুকূল্য ছাড়া সাংবাদিকতা করা অসম্ভব হয়ে পড়েছে মিয়ানমারে।

উল্লেখ্য, রাখাইনে রোহিঙ্গা গণহত্যার তথ্য সংগ্রহের সময়ে গ্রেপ্তারকৃত বার্তা সংস্থা রয়টার্সের দুই সাংবাদিক ওয়া লোন ও কিয়াও সোয়ে ও’কে গত সপ্তাহে কারাদণ্ড দেয় মিয়ানমারের আদালত। সূত্র: ভয়েস অব আমেরিকা

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত