,

ক্যান্সারে মারা গেলেন নওয়াজ শরীফের স্ত্রী

news-image

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের স্ত্রী বেগম কুলসুম নওয়াজ মারা গেছেন।

ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করে অবশেষে মঙ্গলবার যুক্তরাজ্যের লন্ডনে একটি হাসপাতালে ৬৮ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন বলে সংবাদ মাধ্যম ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে।

কুলসুমের দেবর ও পাকিস্তান মুসলিম লীগের (এন) সভাপতি শাহবাজ শরীফ তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। স্বামী নওয়াজ শরীফ ও চার সন্তান রেখে গেছেন কুলসুম।

পাকিস্তান মুসলিম লীগের (এন) মুখপাত্র মরিয়ম আওরঙ্গজেব বার্তা সংস্থা এপিকে জানান, সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের স্ত্রীর মরদেহ দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে।

গত বছরের আগস্টে ক্যান্সার ধরে পড়ে কুলসুম বেগমের। এরপর লন্ডনের হার্লে স্ট্রিট ক্লিনিকে ভর্তি করা হয় তাকে।

ওই হাসাপতালে চিকিৎসধীন অবস্থায় গত কয়েকদিন ধরেই স্বাস্থ্যের অবনতি হচ্ছিল তিন বারের প্রধানমন্ত্রী নওয়াজের স্ত্রী কুলসুমের।

সর্বশেষ মঙ্গলবার সকালে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেখানেই কুলসুম মারা যান।

দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে বর্তমানে কারাগারে আছেন সাবেক প্রধনামন্ত্রী নওয়াজ ও তার মেয়ে মরিয়ম নওয়াজ।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর