,

ভারতে বাস দুর্ঘটনায় ৬ শিশুসহ নিহত ৪০

news-image

ভারতের তেলেঙ্গানা রাজ্যে এক সড়ক দুর্ঘটনায় ছয় শিশুসহ অন্তত ৪০ জন নিহত হয়েছেন।মঙ্গলবার রাষ্ট্রীয় পরিবহন সংস্থার যাত্রীবাহী বাসটি রাজ্যের জাগতিয়াল জেলায় পাহাড়ি সড়ক থেকে ছিটকে উপত্যকায় পড়ে যায় বলে জানিয়েছে এনডিটিভি।

প্রকাশিত খবর অনুয়ায়ী বাসটিতে ৭০ যাত্রী ছিলেন।কর্তৃপক্ষ জানিয়েছে, ব্রেকফেল করায় এ দুর্ঘটনা ঘটতে পারে। বাসটিতে বিপুলসংখ্যক তীর্থযাত্রী ছিলেন। হায়দরাবাদ থেকে ১৯০ কিলোমিটার দূরে কন্ডাগাত্তু পাহাড়ের চূড়ায় অবস্থিত আঞ্জানিয়া স্বামী মন্দির থেকে তারা ফিরছিলেন।

জাগতিয়াল জেলা কালেক্টর এ সেরাত বলেন, বেলা পৌনে ১২টা থেকে ১২টার মধ্যে এ দুর্ঘটনা ঘটেছে।তেলেঙ্গানার তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। নিহতদের প্রতিটি পরিবারের জন্য তিনি পাঁচ লাখ রুপি অর্থ সহায়তা ঘোষণা করেছেন।

আহতদের জাগতিয়াল হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। এর মধ্যে যাদের অবস্থা আশঙ্কাজনক, তাদের করিমনগর ও হায়দরাবাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর