,

যুবকের সঙ্গে প্রেমে মত্ত স্ত্রী, ভয়ংকর কাণ্ড স্বামীর!

news-image

সতীশ ও রূপা দু’জনে স্বামী-স্ত্রী। ৯ বছর আগে বিয়ে করেছিলেন তারা। তাদের ঘরে দুটি সন্তানও রয়েছে।সতীশের অভিযোগ, তার গ্রামেরই এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল রূপার। সতীশ ওই যুবকের সঙ্গে মেলামেশা করতে স্ত্রী রূপাকে বহু বার নিষেধ করেন। কিন্তু কোনো লাভ হয়নি। যদিও নিজের স্ত্রীর সঙ্গে এমন সম্পর্কের কারণে ওই যুবককেও হুমকি দিয়েছিলেন সতীশ।

পূর্বের ন্যায় গত রবিবার সন্ধ্যায়ও বেঙ্গালোর থেকে বাড়িতে এসে স্ত্রীর সঙ্গে ওই যুবককে দেখতে পান সতীশ। ব্যস, এই অবস্থা দেখে রাগের মাথায় ধারালো অস্ত্র নিয়ে দু’জনের উপর ঝাঁপিয়ে পড়েন সতীশ।

তার হাতে থাকা ওই অস্ত্র দিয়ে তাদের দু’জনকে বার বার কোপাতে থাকেন। এসময় গুরুতর জখম অবস্থায় সেখান থেকে পালিয়ে যান ওই যুবক। তবে স্বামী সতীশের হাত থেকে আর বাঁচতে পারেননি স্ত্রী রূপা। ধারালো সেই অস্ত্র দিয়েই রূপার ঘার থেকে মাথা আলাদা করে দেন তিনি।

এখানেই শেষ নয়, এরপর একটি ব্যাগে রূপার কাটা মাথা নিয়ে মোটরসাইকেলে রওনা দেন থানার উদ্দেশ্যে। প্রায় ২০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে থানায় ঢুকে ব্যাগ থেকে স্ত্রীর কাটা মাথা বের করে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন সতীশ।

পুলিশের কাছে তার দাবি, কাটা ওই মাথাটি তার স্ত্রীর। নিজের হাতেই তাকে খুন করেছেন তিনি। এরপর পুলিশের কাছে ধরা দিতে এসেছেন।ভারতের কর্নাটকের চিকমাগালু শহরে এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।সতীশের কথা শোনার পর গত রবিবার স্ত্রীকে হত্যার অভিযোগে তাকে আটক করেছে পুলিশ।

চিকমাগালুরের পুলিশ সুপার অন্নামালাই কাপ্পাস্বামী জানান, স্ত্রীকে খুনের অভিযোগে সতীশকে ৩০২ ধারায় আটক করা হয়েছে। সোমবার তাকে আদালতে তোলা হলে বিচারক তার এক দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।

তিনি আরও বলেন, সকল আইনি প্রক্রিয়া সম্পূর্ণ করতে সতীশকে এক দিনের জেল হেফাজতে নেয়া হয়েছে।পুলিশ সূত্র জানায়, ৩০ বছর বয়সী সতীশ বিয়ে করেছিলেন নয় বছর আগে। তার স্ত্রীর নাম রূপা। তাদের দু’টি সন্তানও রয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে