,

প্রতিবছর পৃথিবীতে ৮ লাখ মানুষ আত্মহত্যার পথ বেছে নেয়

news-image

১০ সেপ্টেম্বর সারা বিশ্বে পালিত হয়, বিশ্ব আত্মহত্যা নিরোধ দিবস। দিবসটি উপলক্ষে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে প্রতি বছর ৮ লাখ মানুষ আত্মহত্যার পথ বেছে নেয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা আরো জানায়, ২০১৬ সালের পরিসংখ্যান অনুযায়ী নিম্ন আয়ের এবং মধ্যম আয়ের দেশগুলোয় বিশ্বের মোট পাঁচ ভাগের চারভাগ আত্মহত্যার ঘটনা ঘটেছে। ১৫ থেকে ২৯ বয়সী মানুষ আত্মহত্যার পথ বেছে নিয়েছে বেশি। এছাড়া বিশ্বে সংঘটিত মোট ২০ শতাংশ আত্মহত্যা ঘটে কীটনাশক বা বিষপানে, এ তালিকায় আরো রয়েছে আগ্নেয়াস্ত্র ও ফাঁসি। উচ্চ আয়ের দেশগুলোয় আত্মহত্যার কারণ হিসেবে বিষন্নতা এবং অতিমাত্রার অ্যালকোহলের সেবনকে চিহিুত করা হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা পৃথিবীব্যাপী আত্মহত্যা কমিয়ে আনতে একটি টুলকিট প্রকাশ করেছে। সেখানে, শিক্ষা, শ্রম, কৃষি ও গণমাধ্যম ইত্যাদি খাতের সম্মলিত উদ্যোগ আত্মহত্যার সংখ্যা কমিয়ে আনতে পারে বলেও বিশ্ব স্বাস্থ্য সংস্থা উল্লেখ করেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী এখন পর্যন্ত মাত্র ৩৮টি রাষ্ট্র, জাতীয় পর্যায়ে আত্মহত্যা নিরোধ সংক্রান্ত কৌশল বাস্তবায়িত করেছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর