২৪ ঘণ্টায় দু’বার ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি

news-image

আন্তর্জাতিক ডেস্ক: মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরপ্রদেশের মিরাট। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৬। কম্পন অনুভূত হয় দিল্লিতেও।

স্থানীয় সময় সোমবার (১০ সেপ্টেম্বর) সকাল ৬ টা ২৮ মিনিটের দিকে এ ভূমিকম্প অনুভূত হয়। কম্পনের উৎপত্তিস্থল ছিল মিরাটের খারখাউদা থেকে ৬ কিলোমিটার দূরে। ইউএস জিওলজিক্যাল সার্ভের তরফে এমনটাই জানানো হয়েছে।

ভূমিকম্পের জেরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। ঘর ছেড়ে সকলে রাস্তায় বেরিয়ে আসেন। যদিও এখনও অবধি কোনও ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর মেলেনি।

গত ২৪ ঘণ্টায় এই নিয়ে দু’বার কম্পন অনুভূত হয় দিল্লিতে। রোববার (০৯ সেপ্টেম্বর) বিকেলে ৪ টা ৩৭ মিনিটে প্রথম ভূমিকম্পে কেঁপে উঠেছিল দিল্লি। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৮। কম্পনের উৎপত্তিস্থল ছিল হরিয়ানার ঝাঝার এলাকায় ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত