,

রেকর্ড ভাঙলেন মেসি

51575_messi

ক্রীড়া ডেস্ক :নতুন আরেক কীর্তি  গড়লেন লিওনেল মেসি। স্প্যানিশ লা লিগায় সর্বাধিক গোলের রেকর্ড ভেঙে দিলেন এফসি বার্সেলোনার এ আর্জেন্টাইন ফুটবলার। শনিবার লা লিগায় সেভিয়াকে ৫-১ গোলে পরাস্ত করে বার্সেলোনা। মেসি করেন হ্যাটট্রিক। এতে লা লিগায় মেসির মোট গোলের সংখ্যাটা পৌঁছে ২৫৩-তে। এতে ষাট বছর পর লা লিগায় সর্বাধিক গোলের রেকর্ডে   শীর্ষে নাম উঠলো লিওনেল মেসির। ষাটের দশকের স্প্যানিশ স্ট্রাইকার তেলমো জারার রেকর্ডটি ২৫১ গোলের। শনিবার বার্সেলোনার ন্যু ক্যাম্প মাঠে ম্যাচে বার্সার প্রথম গোলটি পান মেসি দারুণ এক ফ্রি কিকে। দ্বিতীয়ার্ধের শুরুতে আত্মঘাতি গোলে সেভিয়া সমতায় ফিরলে শঙ্কা নামে স্বাগতিক গ্যালারিতে। তবে তা টিকে থাকে মাত্রই দুই মিনিট। এ সময় হেডে গোল নিয়ে বার্সাকে ফের এগিয়ে নেন ব্রাজিলিয়ান সেনসেশন নেইমার। লুইস সুয়ারেজের ক্রসে বার্সার তৃতয়ি গোলটি পান সেভিয়ার সাবেক অধিনায়ক ইভান রাকিটিচ। পরে বার্সার হয়ে আরও দুই গোল আদায় করে বড় জয় ও নতুন রেকর্ড নিশ্চিত করেন লিওনেল মেসি।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর