রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কেন গাঁজা টানছেন ইলন মাস্ক

news-image

অইলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের বেসরকারি মহাকাশ সংস্থা স্পেসএক্স ও বিশ্বের অন্যতম জনপ্রিয় ইলেকট্রিক গাড়ি প্রস্তুতকারী সংস্থা টাসলার মালিক ইলন মাস্ক। আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স নিয়েও কাজ করছেন তিনি।
সম্প্রতি একটি অনুষ্ঠানে মহাকাশ ব্যবসা, আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স সম্পর্কে আলোচনার সময় ইলন মাস্ককে হুইস্কি খেতে ও গাঁজা টানতে দেখা গেছে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি সেলিব্রিটি কমেডিয়ান জো রোগানের পোডকাস্টের একটি এপিসোডে এসেছিলেন ইলক মাস্ক। তার সঙ্গে এই এপিসোড প্রায় দুই ঘণ্টার বেশি সময় ধরে চলেছে। অনুষ্ঠানের একপর্যায়ে ইলন মাস্ক বলেন, তার মাথায় ক্রমাগত বুদ্ধি আসতে থাকে। এক সময় তার নিজেকে পাগল মনে হতো। কারণ, তার চারপাশে মানুষদের মাথায় এত বুদ্ধি আসে না।

ইলন মাস্ক বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে কম সময় কাটিয়ে বন্ধুদের সাথে বেশি সময় কাটানো উচিৎ। কথাটা খারাপ শুনতে লাগলেও সত্যি। আর আপনাকে আমার মতো হতে হবে না। আপনি হয়তো আমাকে পছন্দ নাও করতে পারে।’

এই অনুষ্ঠানের মাঝেই হুইস্কি খেতে শুরু করেন মাস্ক। একই সঙ্গে তিনি গাঁজা ও সিগারেটে টান দেন।

মাস্ক বলেন, ‘আমি নিয়মিত গাঁজা খাই না। প্রায় খাই না বললেই চলে। গাঁজা টানলে কাজে উন্নতি হয়বলে আমি মনে করি না। আমি মনে করি, গাঁজা কফির বিপরীত।