টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। রোববার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এর আগে সিরিজের প্রথম ওয়ানডেতেও টসে হেরে প্রথমে ব্যাটিং করে স্বাগতিকরা। প্রসঙ্গত, প্রথম ওয়ানডে থেকে বাংলাদেশের একাদশ অপরিবর্তিত রয়েছে। একাদশ অপরিবর্তিত রেখেছে জিম্বাবুয়েও।
বাংলাদেশ একাদশ: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, এনামুল হক বিজয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, আল আমিন হোসেন, রুবেল হোসেন ও আরাফাত সানী।
জিম্বাবুয়ে একাদশ: এলটন চিগম্বুরা, ব্রেন্ডন টেইলর, সিকান্দার রাজা, রেজিস চাকাভা, তেনদাই চাতারা, ক্রেইগ আরভিন, টি কামুনাগোজি, হ্যামিল্টন মাসাকাদজা, নাটসাই মুসায়াঙ্গে, রিচমন্ড মুতামবি, জন নিয়ামবু, তিনাশে পানিয়াঙ্গারা, ভুসি সিবান্দা ও ম্যালকম ওয়ালার।











