মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে ৫ বাংলাদেশি জঙ্গির বিরুদ্ধে চার্জশিট

news-image

অনলাইন ডেস্ক : জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলাটিমের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৫ বাংলাদেশির বিরুদ্ধে চার্জশিট দিয়েছে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা-এনআইএ। সন্ত্রাসবাদে সহায়তা অবৈধভাবে ভারতে অবস্থানের অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। খবর এনডিটিভির।

এর আগে তাদেরকে পুনের নিরাপত্তা বাহিনী গ্রেপ্তার করেছিল। পরে মামলাটি কেন্দ্রীয় তদন্ত সংস্থা বা এনআইএ’র কাছে হস্তান্তর করা হয়। বুধবার মুম্বাইয়ে এনআইএ’র বিশেষ আদালতে ৫ বাংলাদেশি আসামির বিরুদ্ধে চার্জশিট দেয়া হয়।

গ্রেপ্তার হওয়ার পাঁচ ব্যক্তি হলেন, মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব, রিপন হোসাইন। হান্নান আনোয়ার খান, হাসান আলি, আজারালি সোবহানাল্লাহ ইসলাম।

বিস্তারিত অভিযোগে বলা হয়, তারা ২০১৭ সালে তুষার বিশ্বাস নামে আনসারুল্লাহ বাংলাটিমের এক সদস্যকে সন্ত্রাসী কার্যক্রম চালাতে আশ্রয় ও অর্থ সহায়তা দিয়েছিল।

এই পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছে এনআইএ। তারা পুনে শহরে নির্মাণ শ্রমিকের ছদ্মবেশ ধরেছিল বলেও জানায় সংস্থাটি।