মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘তৃতীয় স্ত্রীর ব্ল্যাক ম্যাজিকেই প্রধানমন্ত্রী হয়েছেন ইমরান খান!’

news-image

পাকিস্তানের নবনির্বাচিত প্রধানমন্ত্রী ইমরান খানকে নিয়ে আলোচনা যেন শেষ হচ্ছেই না। পাকিস্তানি বংশোদ্ভূত বিশিষ্ট লেখক তারেক ফাতাহ সম্প্রতি ইমরানের প্রধানমন্ত্রী হওয়ার পেছনে অদ্ভুত এক কারণ উল্লেখ করেছেন। শুধু দাবিই নয়, এজন্য রীতিমতো একটি টিভি চ্যানেলে সাক্ষাৎকারও দিয়েছেন তারেক ফাতাহ।

তারেক ফাতাহ বলছেন, ইমরান খানের হাতে কোনো ক্ষমতা নেই। বরং তা রয়েছে তার তৃতীয় স্ত্রী বিবি বুশরা মনেকার হাতে। এমনকি ইমরান খান পাঠান বংশের মানুষ নয় বলেও তিনি মন্তব্য করেছেন।

সম্প্রতি একটি টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে তারেক ফাতাহ ইমরান খানকে আক্রমণ করে বলেন, ইমরানের হাতে কোনো ক্ষমতা নেই। আসল ক্ষমতা রয়েছে তার তান্ত্রিক তৃতীয় স্ত্রী বুশরা মানেকার হাতে। বুশরা ব্ল্যাক ম্যাজিশিয়ান বা তান্ত্রিক বলেও দাবি করেন তিনি।

ইমরান খানের পাকিস্তানি ক্রিকেট দলে স্থান পাওয়া নিয়েও মন্তব্য করেছেন ফাতাহ। তিনি বলেছেন, ইমরান নিজের যোগ্যতায় দলে জায়গা পায়নি। বরং জেনারেল নিয়াজির সুপারিশেই তিনি দলে স্থান পান।

ইমরান খানকে নিয়ে সেই বিস্ফোরক মন্তব্যের পর অনেকেই বেশ চমৎকৃত হয়েছেন। অপেক্ষায় রয়েছেন ইমরানের জবাবের।