রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাঠে পড়ে আছে মানুষের মাথার খুলি!

news-image

বল, পাথর বা অন্য কিছু নয়, খেলার মাঠে পড়ে আছে মানুষের মাথার খুলি!

ভয়ানক এ ঘটনা ভারতের বাঁকুড়ার ধলডাঙা নামক স্থানের একটি ফাঁকা মাঠে।

শুধু খুলিই নয়, সঙ্গে পড়ে আছে সেখানে একটি রক্তমাখা গামছা। এ ঘটনায় বাঁকুড়াসহ আশপাশের অঞ্চলে চাঞ্চল্য ছড়িয়েছে।

বৃহস্পতিবার এ খুলি আর রক্তমাখা গামছা দেখে স্থানীয়রা সঙ্গে সঙ্গে বাঁকুড়া সদর থানায় খবর দিলে পুলিশ এসে এসব উদ্ধার করে নিয়ে যায়।

ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের খবরে প্রকাশ, ধলডাঙা মোড়ে বাঁকুড়া বিষ্ণুপুর ৬০নং জাতীয় সড়কের পাশে রয়েছে একটি মাঠ। সে মাঠের কোণের একটি ঝোপে এ খুলি ও রক্তমাখা গামছা দেখতে পান স্থানীয়রা।

প্রাথমিকভাবে এটি মানুষের মাথারই খুলি বলে ধারণা করছে পুলিশ। কিন্তু খুলিটির পরিচয় ও এটি ওই স্থানে কীভাবে এলো তা তদন্তের পর জানা যাবে বলে জানান তারা।

রক্তমাখা গামছা আর খুলি একসঙ্গে থাকতে এ ঘটনায় তন্ত্রসাধনার কোনো যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে বাঁকুড়া থানা পুলিশ।