দাউদ-সাইদকে ধরতে ভারতকে সহায়তা করবে যুক্তরাষ্ট্র

news-image

অনলাইন ডেস্ক: মুম্বাই বিস্ফোরণের মাস্টারমাইন্ড দাউদ ইব্রাহিম ও হাফিজ সাইদকে খুঁজে বের করতে ভারতকে সহায়তা করবে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার নয়াদিল্লিতে দুই দেশের মধ্যে এক আলোচনাসভায় এ ঘোষণা দেয় ট্রাম্প প্রশাসন।

১৯৯৩ সালে মুম্বাই বিস্ফোরণের অন্যতম চক্রান্তকারী ছিলেন দাউদ ইব্রাহিম ও হাফিজ সাইদ। ফলে দাউদ ইব্রাহিমের মাথার দাম ধার্য হয়েছে ২০ মিলিয়ন মার্কিন ডলার।

তবে যে শুধু এই দুই সন্ত্রাসবাদীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য দুই দেশ একত্রিত হয়েছে, তা নয়। আল কায়দা, আইএস, জইশ-ই-মহম্মদ, হিজবুল মুজাহিদিন, তেহরিক-ই-তালিবান, ডি-কোম্পানি ও হাক্কানি নেটওয়ার্কের মতো জঙ্গিগোষ্ঠীকেও গোড়া থেকে উপড়ে ফেলার জন্য জোটবদ্ধ হয়েছে ভারত ও আমেরিকা। এর জন্য দরকার পড়লে পাকিস্তানের উপর আরও চাপ বাড়াবে তারা।

বৃহস্পতিবার ভারত ও আমেরিকার মধ্যে ‘টু প্লাস টু’ (২+২) মডেলের এই আলোচনা প্রক্রিয়ায় দ্বিপাক্ষিক সহযোগিতা, বন্ধুত্ব, সামরিক বোঝাপড়া আরও মজবুত করার ব্যাপারে আলোচনা হয়। দিল্লিতে একটানা তিন ঘণ্টার বৈঠক শেষে মার্কিন প্রতিরক্ষা সচিব জেমস ম্যাটিস ও মার্কিন বিদেশ সচিব মাইক পম্পেওকে পাশে বসিয়ে যৌথ সাংবাদিক সম্মেলন করেন পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ও প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমণ। সঙ্গে ছিলেন দুই দেশের বিদেশ ও প্রতিরক্ষা মন্ত্রকের শীর্ষ অফিসাররা।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত