যুক্তরাষ্ট্রের ব্যাংকে গোলাগুলি, নিহত ৪

news-image

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে শহরতলীর একটি ব্যাংকে গোলাগুলির ঘটনায় বন্দুকধারীসহ ৪ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৫ জন। স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে সিনসিনাটি শহরের উপকণ্ঠে এই গোলাগুলির ঘটনা ঘটে বলে স্থানীয় পুলিশ জানিয়েছে। খবর কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরার।

পুলিশের বরাত দিয়ে আল-জাজিরার খবরে বলা হয়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে পুলিশ এক ইমার্জেন্সি কল পায় এবং খবর পেয়ে বেশ কয়েকজন কর্মকর্তা ঘটনাস্থলের উদ্দেশে বেরিয়ে পড়ে।

সিনসিনাটি পুলিশ বিভাগ এক টুইট বার্তায় বলেছে, ব্যস্ততম জায়গা হিসেবে চিহ্নিত শহরের ফাউন্টেন স্কয়ারে অবস্থিত ‘ফিফথ থার্ড ব্যাংক’-এ গোলাগুলির ঘটনায় একজন সক্রিয় কর্মকর্তা জড়িত। এতে তিন বেসামরিক লোক নিহত হয়। পরে পুলিশের সঙ্গে গোলাগুলিতে বন্ধুকধারীও নিহত হয়েছে এবং পুলিশ ইতিমধ্যে এ ঘটনার তদন্তে নেমে পড়েছেন।

সিনসিনাটি পুলিশ প্রধান ইলিয়ট আইজ্যাক সাংবাদিকদের বলেন, ব্যাংকের লবিতে প্রবেশ করার আগে শ্যুটার ব্যাংকের লোডিং ডকে এলোপাতাড়ি গুলিবর্ষণ ও ছোটাছুটি শুরু করে। এতে গুলি লেগে তিন জন সাধারণ মানুষের মৃত্যু হয় এবং আরও ৫ জন মারাত্মক আহত হন।

আইজাক আরও বলেন, ‘আমাদের অফিসার ও বন্দুকধারীর মধ্যে গোলাগুলির একপর্যায়ে সে নিহত হয়’। পরে ঘটনাস্থল ঘিরে ফেলা হয় এবং ভিড় হটিয়ে দেয়া হয়। সকাল সাড়ে ১০টার দিকে পরিস্থিতি শান্ত হয় বলেও জানান তিনি।

তবে তাৎক্ষণিকভাবে নিহত বন্দুকধারীর পরিচয় প্রকাশ করা হয়নি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত