মায়ের বকা থেকে বাঁচতে ধর্ষণের গল্প সাজাল কিশোরী!

news-image

বাসায় গেলেই বকা খেতে হবে মায়ের; কারণ বকা খাওয়ার মতোই কাজ সে করেছে। মেয়েটি পড়ে মাত্র দ্বাদশ শ্রেণিতে। ভারতের উত্তরপ্রদেশের ইন্দিরাপুরমের এই কিশোরী মায়ের বকা থেকে বাঁচতে ধর্ষণের গল্প সাজিয়েছিল! পুলিশী তদন্তে আসল সত্য বের হওয়ার পর তোলপাড় শুরু হয়েছে এলাকায়!

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, ফেসবুকে পাতানো বন্ধুর সঙ্গে পানীয় ও পিৎজা পার্টি করার ঘটনাকে ধর্ষণ বলে বর্ণনা করে ওই ছাত্রী। মদ্যপ হওয়ার কথা মা জানতে পারলে যা ঘটবে, তা এড়াতেই এমন মিথ্যে ধর্ষণের ঘটনা সাজায় সে।

গত মঙ্গলবার টিউশন থেকে ফেরার পথে ফেসবুকের বন্ধুর সঙ্গে একটি পার্কে যায় সে। সেখান থেকেই পার্টি করতে যায় সে। পরে বাড়ি ফিরে এসে একথা জানায়। পরিবারের অভিযোগ অনুযায়ী কোচিং সেন্টারের মালিককে গ্রেপ্তার করে পুলিশ। এরপরই আসল ঘটনা সামনে আসে। বুধবার গ্রেপ্তারকৃত ব্যক্তিকে নির্দোষ ঘোষণা করে মুক্তি দেয় পুলিশ।

সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ জানতে পেরেছে, মেয়েটি এক ছেলে বন্ধুর সঙ্গে সেই পার্টিতে গিয়েছিল এবং প্রচুর মদ্যপান করেছিল। মঙ্গলবার দুই বন্ধু মিলে স্কুটি করে বাড়ি ফিরেছিল। মাতলামি করতে করতে মেয়েটি একবার রাস্তায় পড়ে যায় এবং তার জামা ছিঁড়ে যায়। মদ্যপ অবস্থা এবং ছেঁড়া জামা দেখলে মা কী বলবেন- সেই ভাবনা থেকেই ধর্ষণের গল্প ফাঁদে সে! যদিও চিন্তাটা সে করেছিল মাতাল অবস্থায়।

সেই কিশোরী এবং তার বন্ধুকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত